Advertisement
E-Paper

দু’টি বদভ্যাস ত্যাগ করেছেন সচিন, খাদ্যাভ্যাস ও ব্যায়ামের কোন রুটিন ৫৩-তেও তাঁকে এত ফিট রেখেছে

৫৩ বছর বয়সেও শরীরকে সক্রিয় রাখতে নিয়মিত ব্যায়াম, সুষম আহার এবং ক্রিকেট খেলার উপর ভরসা রাখেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। কিন্তু কোন দুই বদভ্যাস ত্যাগ করেছেন সচিন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ২০:৪২
সচিন তেন্ডুলকরের ফিটনেস।

সচিন তেন্ডুলকরের ফিটনেস। ছবি: সংগৃহীত।

ক্রিকেটের মাঠে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও শারীরচর্চা ও সুস্থ থাকার অভ্যাসে যে ভাটা পড়েনি, সচিন তেন্ডুলকরের যাপনেই রয়েছে তার প্রমাণ। ৫৩ বছর বয়সেও শরীরকে সক্রিয় রাখতে নিয়মিত ব্যায়াম, সুষম আহার এবং ক্রিকেট খেলার উপর ভরসা রাখেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

সচিনের ফিটনেসের চর্চায় বিশেষ ভাবে উঠে এসেছে দু’টি অভ্যাসের কথা। বলা ভাল, দু’টি বদভ্যাস ত্যাগ করেছেন তিনি। প্রথমটি চিনি এবং দ্বিতীয়টি জাঙ্ক ফুড খাওয়া। সচিন নিজেই জানিয়েছেন, তিনি ঘরোয়া সাদামাঠা খাবার খেতে বেশি পছন্দ করেন। অতিরিক্ত চিনি দেওয়া পানীয়, মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার নিয়মিত খেলে শরীরে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি প্রবেশ করতে পারে। দীর্ঘদিন এমন চললে ওজন বেড়ে যাওয়া এবং বিপাকজনিত সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

তবে শুধু একটি বা দু'টি খাবার বাদ দিলেই শরীর সুস্থ থাকবে, এমন নয়। সচিনের জীবনযাপনের যে দিকগুলি নজর কাড়ে, তা হল— নিয়মিত শারীরচর্চা, পেশির শক্তিবৃদ্ধির ব্যায়াম, পেশির নমনীয়তা বাড়ানোর অনুশীলন এবং শারীরিক ভাবে সক্রিয় থাকার অভ্যাস।

ডাম্বেল স্কোয়াট, লেগ প্রেসেস, কেব্‌ল রোপ পুলওভার, স্ট্রেচিং এবং যোগাসন করেন সচিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির শক্তি ধরে রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই শুধু হাঁটা বা দৌড়োনো নয়, শরীরের প্রধান পেশিগুলিকে শক্তিশালী রাখার ব্যায়ামও রুটিনে থাকা দরকার। তবে সচিনের মতো পেশাদার ক্রীড়াবিদের শারীরচর্চার অনুকরণ না করে নিজের বয়স, শারীরিক সক্ষমতা এবং স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ব্যায়াম বেছে নেওয়াই ভাল।

Sachin Tendulkar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy