Advertisement
E-Paper

ভুঁড়ি কমবে, ঊরু-নিতম্বের মেদ উধাও হবে, তিন ধরনের ক্যালিস্থেনিক ব্যায়ামে তা সম্ভব

পেশির জোর বৃদ্ধি করতে ও সারা শরীরের টোনিংয়ের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ক্যালিস্থেনিক ব্যায়াম। নিয়মিত অভ্যাস করলে ভুঁড়ি কমবে। পা ও কোমরের মেদও দূর হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১৬:২৬
How to burn fat, Try these calisthenics exercises for weight loss

ওজন কমবে, ভুঁড়ি কমাতে অভ্যাস করতে পারেন ক্যালিস্থেনিক ব্যায়াম। ছবি: ফ্রিপিক।

ভারী যন্ত্রপাতি নয়। ওজন তুলেও নয়। ক্যালিস্থেনিক ব্যায়াম করা যায় বাড়িতেই। এই ব্যায়াম নিয়মিত অভ্যাস করলে পেট, পিঠ-কোমর, ঊরু ও নিতম্বের মেদ কমবে। পেশির জোর বৃদ্ধি করতে ও সারা শরীরের টোনিংয়ের জন্য সবচেয়ে বেশি কার্যকর এই ব্যায়াম। ক্যালিস্থেনিক করতে নিজের শরীরের ওজনকেই কাজে লাগানো যায়।

চল্লিশের পরে মহিলাদের শরীরে হরমোনের বদল আসে। তাই ওই বয়সে পৌঁছে চেহারায় চর্বি জমে খুব তাড়াতাড়ি। মেজাজের বদলও হতে থাকে ঘন ঘন। সে কারণে এমন ব্যায়াম করা জরুরি যা ওজন যেমন ঠিক রাখবে, তেমনই মানসিক স্বাস্থ্যের জন্যও ভাল। ক্যালিস্থেনিক সে ক্ষেত্রেও কার্যকর।

কী কী ব্যায়াম করবেন?

জাম্প স্কোয়াট

দু’টি পা অল্প ফাঁক করে সোজা হয়ে দাঁড়াতে হবে। এ বারে চেয়ারে বসার মতো ভঙ্গি করুন। শরীরের উপরের অংশ সামনে ঝুঁকবে না, কাঁধ সোজা থাকবে। নয়তো কোমরে চাপ পড়বে। এটি বেসিক পজ়িশন। এর পর এই অবস্থা থেকে উঠে দাঁড়ানোর সময়ে লাফাতে হবে। লাফিয়েই স্কোয়াট পজ়িশনে বসতে আর উঠতে হবে।

গ্লুট ব্রিজ হোল্ড

ম্যাটে চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন। পায়ের পাতার উপরে ভর দিয়ে নিতম্ব তুলে শরীর সোজা ধরে রাখুন প্রায় এক মিনিট। পেলভিক মাসলের জন্য এই ব্যায়াম কার্যকর।

ট্রাইসেপ ডিপ

একটি শক্ত চেয়ার বা সোফার দিকে পিছন ফিরে দাঁড়ান। এর পর হাত পিছনে নিয়ে গিয়ে শক্ত করে চেয়ার বা সোফা ধরুন। দুই পা সামনের দিকে বাড়িয়ে দিন। ওই ভঙ্গিতে হাতে ভর দিয়ে উঠতে ও বসতে হবে। তবে অর্ধেকটা বসার মতো ভঙ্গিতে উঠতে ও বসতে হবে।

Weight Loss exercise tips Fitness Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy