Advertisement
E-Paper

বাইরে না খেয়েও বর্ষায় পেটের সমস্যার কারণ হতে পারে বেলন-চাকি! কী ভাবে জীবাণুমুক্ত করবেন?

ছোট থেকে বড়, বর্ষার মরসুম শুরু হলে সকলকেই কমবেশি ভুগতে শুরু করেন পেটের সমস্যায়। ফুড পয়জ়ন, ডায়েরিয়া, বদহজম— এ সব লেগেই থাকে। খাবারে একটু এ দিক থেকে ও দিক হলেই মুশকিল। অনেকেই অভিযোগ করেন, বাইরের খাবার না খেয়েও ফেটের গন্ডগোল হচ্ছে। এর নেপথ্যে কারণ হতে পারে হেঁশেলে ব্যবহৃত বেলন-চাকি!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ১৮:২৪
বেলন-চাকি কী ভাবে সাফ করবেন?

বেলন-চাকি কী ভাবে সাফ করবেন? ছবি: সংগৃহীত।

মেঘলা আকাশ, সারা দিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি, রোদের তেমন তেজ নেই। সঙ্গে যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি, ঘাম আছে। বৃষ্টির মরসুম মানেই জল জমা, ডেঙ্গি-ম্যালেরিয়ার ঝুঁকি, ভাইরাস-ব্যাক্টেরিয়া ঘটিত রোগের বাড়বাড়ন্ত। সেই সঙ্গে বর্ষায় পেটের সব অসুখ তো লেগেই রয়েছে। ছোট থেকে বড়, বর্ষার মরসুম শুরু হলে সকলেই কমবেশি ভুগতে শুরু করেন পেটের সমস্যায়। ফুড পয়জ়ন, ডায়েরিয়া, বদহজম— এ সব লেগেই থাকে। খাবারে একটু এ দিক থেকে ও দিক হলেই মুশকিল। অনেকেই অভিযোগ করেন বাইরের খাবার না খেয়েও ফেটের গন্ডগোল হচ্ছে। এর নেপথ্যে কারণ হতে পারে হেঁশেলে ব্যবহৃত বেলন-চাকি!

রুটি, পরোটা, লুচি করতে রোজই ব্যবহার করা হয় বেলন-চাকি। অনেকেই চাকি-বেলন না ধুয়েই দিনের পর দিন ব্যবহার করেন। কেউ আবার সপ্তাহে এক বার করে এটি পরিষ্কার করেন। এই কারণে কিন্তু অজান্তেই পেটের গন্ডগোল শুরু হতে পারে। অপরিষ্কার বেলন-চাকি জীবাণুর আঁতুড়ঘরে পরিণত হয়। তাই, বিশেষ করে বর্ষার মরসুমে রোজ বেলন-চাকি পরিষ্কার করতে হবে। শুধু মাত্র সাবান দিয়ে পরিষ্কার করলে কাঠের বেলন-চাকি থেকে জীবাণু তাড়ানো সম্ভব নয়। কী ভাবে হবে সমস্যার সমাধান।

প্রথমে বেলন-চাকির গায়ে ভাল করে নুন মাখিয়ে নিতে হবে। এ বার একটি পাতিলেবুর খোসা নিয়ে ভাল করে বেলন-চাকি ঘষতে হবে। তার পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। শেষে গ্যাসের আঁচের উপর রেখে শুকিয়ে নিলেই জীবাণুমুক্ত হবে বেলন-চাকিটি।

Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy