Advertisement
E-Paper

রবিবারের মেনুতে থাক আমপোড়া মাংস! পোলাও হোক বা ভাত, দুইয়ের সঙ্গেই জমবে ভাল

আমের সঙ্গে পাঁঠার মাংসের যুগলবন্দি চেখে দেখেছেন কখনও? রবিবারের ভোজে বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি আমপোড়া মাংস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৮:১৫
টক-ঝাল-মিষ্টি স্বাদের আমপোড়া মটন দিয়েই জমবে ভোজ।

টক-ঝাল-মিষ্টি স্বাদের আমপোড়া মটন দিয়েই জমবে ভোজ। ছবি: সংগৃহীত।

রবিবারের মাংস-ভাত। রান্নাঘরে হয়তো সবে টুং টাং আওয়াজ, মাংস ধুয়ে মশলা মাখানোর পর্ব শুরু হয়েছে, তখন থেকেই যেন মনটা খাই খাই করে ওঠে। আলু দিয়ে পাঁঠার মাংসের লাল-লাল ঝোল তো হামশাই খাওয়া হয়, এ বারে বানিয়ে ফেলুন আমপোড়া মাংস।

উপকরণ:

১ কেজি পাঁঠার মাংস

আধ কাপ ফেটানো টক দই

২ টি কাঁচা আম

১ টেবিলচামচ শুকনোলঙ্কা গুঁড়ো

১ চা চা হলুদগুঁড়ো

২ টেবিলচামচ ধনেগুঁড়ো

১ টেবিল চামচ আদাবাটা

১ টি গোটা রসুন

৪-৫টি কাঁচালঙ্কা

২ কাপ পেঁয়াজকুচি

১ চা-চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

স্বাদমতো নুন

পরিমাণমতো সর্ষের তেল

প্রণালী:

প্রথমে একটি পাত্রে মাংস নিয়ে তাতে নুন, হলুদ, শুকনোলঙ্কা গুঁড়ো, ধনেগুঁড়ো, দই, আদাবাটা মাখিয়ে রেখে দিন ঘণ্টা তিনেকের জন্য। এ বার গ্যাসের উপর একটি স্ট্যান্ড রেখে আম, রসুন আর কাঁচালঙ্কা পুড়িয়ে নিন। এ বার রসুন আর আমের খোসা ছাড়িয়ে কাঁচালঙ্কার সঙ্গে বেটে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি লালচে করে ভেজে নিন। এ বার মাখিয়ে রাখা মাংস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে আমের ক্বাথ দিয়ে নাড়াচাড়া করে নিন। এ বার প্রেসার কুকারে দিয়ে মাংস সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে আমপোড়া মাংস।

Mutton Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy