Advertisement
E-Paper

পুজোর আগে রোগা হতে কাজে লাগাতে পারেন আমলকি! কী ভাবে খেলে মেদ ঝরবে চটজলদি?

পুজোর নতুন জামায় নিজেকে রোগা দেখতে চান? ডায়েট বা জিমের পাশাপাশি হাতের কাছের আমলকিই হতে পারে আপনার ওজন কমানোর দাওয়াই। সকালে খালি পেটে কী ভাবে খেলে মেদ ঝরবে দ্রুত, ত্বকেও আসবে জেল্লা? জেনে নিন সহজ উপায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২
আমলকি দিয়ে কী ভাবে ওজন ঝরবে?

আমলকি দিয়ে কী ভাবে ওজন ঝরবে? ছবি: সংগৃহীত।

সামনেই পুজো, ফলে তাড়াতাড়ি রোগা হবেন বলে অনেকেই চটজলদি উপায় বেছে নিচ্ছেন। কেউ করছেন কড়া ডায়েট, কেউ আবার না খেয়েই ওজন কমানোর পথে হাঁটছেন। তাতে চেহারায় তেমন বদল তো আসছেই না, উল্টে শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে। তবে পুষ্টিবিদেরা পর্যাপ্ত মাত্রায় স্বাস্থ্যকর খাবার খেয়েই রোগা হওয়ার কথা বলছেন। সঙ্গে অবশ্য শারীরচর্চাও করতে হবে। এ সব ছাড়াও সুফল পাবেন, অথচ শরীরে আলাদা কোনও প্রভাব পড়বে না, এমন একটি উপায় রয়েছে। ভরসা রাখতে পারেন আমলকিতে। ওজন ঝরানোর ডায়েটে আমলকি বেশ উপকারী। কাঁচা চিবিয়ে খান কিংবা রস করে— দু’রকম পদ্ধতিতেই আমলকি মেদ ঝরানোর প্রক্রিয়াকে তরান্বিত করতে পারে। ভিটামিন সি-তে ভরপুর এই ফল শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

আমলকিতে ফাইবার থাকে, তাই এই ফল খেলে অনেকক্ষণ খিদে পায় না। বেশি খাওয়ার প্রবণতাও কমে। এ ছাড়া আমলকি হজম করতে সাহায্য করে। আর হজম ভাল হলেই বিপাকহার বাড়বে, ওজনও থাকবে নিয়ন্ত্রণে। শরীরে জমে থাকা নানা বর্জ্য পদার্থ বাইরে বার করে দিতে সাহায্য করে। শরীর থেকে টক্সিন-জাতীয় পদার্থ বার করে শরীরকে চাঙ্গা রাখে আমলকি। তাই ওজন ঝরানোর ডায়েটে এই ফল রাখতেই পারেন।

সকালে উঠে খালি পেটে আমলকির রস তো খেয়েছেন। তবে সকালে সাধারণ চায়ের বদলে ওজন ঝরাতে আমলকি চা খেয়ে দেখতে পারেন। এই পানীয় শরীরের জন্য দারুণ উপকারী। তবে কী ভাবে বানাবেন, সেটা আগে জেনে নেওয়া জরুরি।

একটি পাত্রে দু’কাপ জল ফুটিয়ে নিন। তাতে আমলকি টুকরো করে কেটে দিন। এর পর তাতে তুলসীপাতা, গোলমরিচগুঁড়ো আর এক চা-চামচ আমলকির গুঁড়ো দিয়ে ভাল করে ফোটাতে থাকুন। ফোটানো হয়ে গেলে ছেঁকে নিন। তার পর খাওয়ার আগে তাতে মধু মিশিয়ে নিতে পারেন।

Weight Loss Tips Weight Loss

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy