Advertisement
E-Paper

‘শোয়ার ঘরে ধাবার মতো গন্ধ রাতে!’ করীনার বিশেষ অভ্যাসে বিরক্ত সইফ, তবে এর স্বাস্থ্যগুণও রয়েছে, কী সেটি

স্ত্রী করীনার বিশেষ অভ্যাসের কথা বলতে গিয়ে সইফ মজা করে জানিয়েছেন, রাতে তাঁদের শোয়ার ঘরে এমন গন্ধ ছড়ায়, যেন কোনও ধাবায় বসে রয়েছেন! করীনা ও সইফের এই খুনসুটি থেকেই নতুন করে আলোচনায় এসেছে এক বিশেষ অভ্যাসের কথা। কী সেটি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১০:৫৮
করীনা কপূর খান এবং সইফ আলি খান।

করীনা কপূর খান এবং সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

১৪ বছর অতিক্রান্ত তাঁদের দাম্পত্যের। বলিউডের জনপ্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম সইফ আলি খান এবং করীনা কপূর খান। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-এর মঞ্চে স্ত্রীর বিশেষ এক অভ্যাসের কথা জানালেন সইফ। বলি নায়ক বিরক্ত হলেও বিশেষ স্বাস্থ্যগুণ রয়েছে এই অভ্যাসের।

স্বামী সইফ জানালেন, তাঁর স্ত্রী ঘিয়ের গুণমুগ্ধ। তাঁদের বাড়িতে ঘি খাওয়ার চল যথেষ্ট বেশি। পরিবারের ছোটরাও ঘি খায়। করীনাও জানিয়েছেন, তাঁদের বাড়িতে নিয়মিত ঘি খাওয়া হয়। কিন্তু অভিনেত্রীর ঘি-প্রীতি শুধু খাবারেই আটকে নেই। রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের পাতায় ঘি মাখেন তিনি। করীনার দাবি, এতে তাঁর ভাল ঘুম হয়।

সইফ-করীনার গৃহস্থালির গল্প।

সইফ-করীনার গৃহস্থালির গল্প। ছবি: সংগৃহীত

স্ত্রীর এই অভ্যাসের কথা বলতে গিয়ে সইফ মজা করে জানিয়েছেন, রাতে তাঁদের শোয়ার ঘরে এমন গন্ধ ছড়ায়, যেন কোনও ধাবায় বসে রয়েছেন! করীনা ও সইফের এই খুনসুটি থেকেই নতুন করে আলোচনায় এসেছে খাওয়ার পাশাপাশি পায়ে ঘি মাখার অভ্যাসের বিষয়টি। কিন্তু সত্যিই কি ঘি খেলে শরীর ভাল থাকে? পায়ে ঘি মাখলে কি ঘুম ভাল হয়, ত্বকেরও উপকার হয়?

ঘি মূলত দুধের ফ্যাট থেকে তৈরি। এতে শরীরের প্রয়োজনীয় শক্তি জোগানোর মতো ফ্যাট রয়েছে। পাশাপাশি, অল্প পরিমাণে ফ্যাটে দ্রাব্য ভিটামিনও থাকতে পারে। খাবারের সঙ্গে পরিমিত পরিমাণে ঘি খেলে তা শরীরের মোট শক্তির চাহিদা পূরণে সাহায্য করে। ফ্যাট শরীরে কিছু ভিটামিন শোষণেও ভূমিকা পালন করে। ফলে ঘিয়ের উপকারিতা কম নয়। অনেকের কাছে ঘি হজমে সাহায্য করে বলে পরিচিত। তবে ঘি খেলেই হজমশক্তি বাড়বে, কোষ্ঠকাঠিন্য দূর হবে কিংবা অন্ত্রের সব সমস্যা সেরে যাবে, এমন দাবির পক্ষে যথেষ্ট নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। ঘি পুষ্টিকর খাদ্যের একটি অংশ হতে পারে, কিন্তু তাকে কোনও রোগের ওষুধ ভাবা ঠিক নয়।

ঘিয়ের কী উপকারিতা?

ঘিয়ের কী উপকারিতা? ছবি: সংগৃহীত

রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের পাতায় তেল বা ঘি দিয়ে মালিশ করার চল বহু দিনের। প্রচলিত ধারণা অনুযায়ী, পায়ের পাতায় ঘি মালিশ করলে শরীর ও মন শান্ত হয়, ক্লান্তি কমে এবং ঘুমের আগে আরাম পাওয়া যায়। ঘিয়ে থাকা ফ্যাট ত্বকের উপর একটি আবরণ তৈরি করতে পারে। ফলে শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখার ব্যাপারে কিছুটা সাহায্য হয়। পায়ের পাতায় হালকা মালিশ করলেও আরাম হয়। ঘুমের আগে এই ধরনের অভ্যাস মানসিক ভাবে বিশ্রামের প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে। সব মিলিয়ে স্বস্তি তৈরি করে এবং ঘুম ভাল হয়।

তবে শুধু পায়ে ঘি মাখলেই ঘুমের সমস্যা দূর হবে, অনিদ্রা সেরে যাবে কিংবা শরীরের ভিতরের কোনও সমস্যা ঠিক হয়ে যাবে, এমন দাবির পক্ষেও পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। ঘি মাখার ফলে ঘুম ভাল হচ্ছে বলে করীনা যে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন, তা যে সকলের ক্ষেত্রে একই রকম হবে, এমন নয়।

Saif Ali Khan Kareena Kapoor Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy