Advertisement
E-Paper

পুজোয় সকাল-বিকেল ভূরিভোজ করে ওজন বেড়েছে, সকালে কোন তিন ব্যায়াম করে ওজন কমাবেন?

পুজোয় খাওয়াদাওয়া বিস্তর হয়েছে। সকাল-বিকেলে ভূরিভোজের পরে ওজন বেড়েছে। বাড়তি ক্যালোরি ঝরানোর সহজ উপায় হল ব্যায়াম করা। কোন তিন ব্যায়াম করলে ওজন কমবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৮:২২
পুজোয় ভূরিভোজের পরে ওজন বেড়েছে, কোন তিন ব্যায়াম করলে ওজন দ্রুত কমবে?

পুজোয় ভূরিভোজের পরে ওজন বেড়েছে, কোন তিন ব্যায়াম করলে ওজন দ্রুত কমবে? ছবি: ফ্রিপিক।

পুজো শেষ, উৎসবের মোহ কাটিয়ে আবার দৈনন্দিন জীবনে ফিরে যাওয়ার সময় এসেছে। আবার ব্যস্ততার জীবনে ফেরার পরেই খেয়াল পড়েছে যে ওজন বেড়েছে। উৎসবের অজুহাত দিয়ে দিনের পর দিন ভালমন্দ খেয়েছেন, তার প্রভাব শরীরে দেখা দিতেই পারে। তাই উৎসবের শেষে এই সব বাড়তি ক্যালোরি দ্রুত ঝেরে ফেলা জরুরি। নিয়মিত যোগাসন সব সময়েই শরীরের সুস্থতার জন্য অত্যন্ত কার্যকর। কোন কোন ব্যায়াম করলে ওজন কমবে, তা জেনে রাখা জরুরি।

কুম্ভকাসন

ইংরেজিতে একে বলা হয় ‘প্ল্যাঙ্ক পোজ়’। এই ব্যায়ামটি করার জন্য প্রথমে ম্যাটে উপুড় হয়ে শুয়ে পড়ুন। তার পর কনুইয়ে এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে সমান্তরাল ভাবে গোটা দেহ মাটি থেকে তুলে ধরুন। এই অবস্থায় ২০ থেকে ৩০ সেকেন্ড এই অবস্থায় থাকুন। ধীরে ধীরে সময় বাড়াতে পারেন।

চতুরঙ্গ দণ্ডাসন

ম্যাটের উপরে উপুড় হয়ে শুয়ে দু’টি কনুইয়ের উপরে ভর দিয়ে ধীরে ধীরে শরীরটি তুলতে হবে। পায়ের ভর থাকবে বুড়ো আঙুলের উপরে। শরীর থাকবে টানটান। দুই কনুই শরীরের পাশে ৯০ ডিগ্রি কোণে রাখুন, হাতের তালুগুলি মেঝে স্পর্শ করে থাকবে। এর পর শরীর ধীরে ধীরে নামাতে হবে, যাতে বুক মেঝে স্পর্শ করে। তার পর শরীর আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে।

পার্শ্বকোণাসন

ম্যাটের উপর দুই পায়ের মধ্যে ব্যবধান রেখে দাঁড়ান। ডান পা ৯০ ডিগ্রি কোণে মুড়ুন ও বা পাঁ আরও কিছু প্রসারিত করুন। ডান হাতটি ডান পায়ের হাঁটুর উপর রাখুন। এর পর বাঁ হাতটি মাথার উপর দিয়ে প্রসারিত করুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকতে হবে। পা বদলে আবারও অভ্যাস করুন। প্রতি দিন তিন সেটে ৩০ সেকেন্ড করে অভ্যাস করলে উপকার পাবেন।

Weight Loss Fitness Tips Yoga poses

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy