Advertisement
E-Paper

কুকারে ডাল সেদ্ধ করলেই ফেনায় নোংরা হয়ে যায় চারপাশ? রইল মুশকিল আসানের সহজ টোটকা

কুকারে ডাল বসালেই ফেনা উপচে গ্যাস, স্ল্যাব নোংরা হয়ে যায়? ডালে থাকা প্রোটিনই এর কারণ। হেঁশেল পরিষ্কার রাখার টোটকা জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৯:১৭
প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলেই ছিটকে পড়ে ফেনা?

প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলেই ছিটকে পড়ে ফেনা? ছবি: সংগৃহীত।

মুসুর ডাল হোক বা ছোলার ডাল, কুকারে দিলেই ফেনা উপচে গ্যাস, রান্নাঘরের স্ল্যাব সব নোংরা হয়ে যায়। সেই ময়লা পরিষ্কার করতে বেশ ঝক্কি পোহাতে হয়। প্রায় সব বাড়ির সমস্যা এটা। আসলে ডালে থাকা প্রোটিন আর স্টার্চ ফুটে ফেনা তৈরি করে, আর সেটাই সিটি দিয়ে বেরিয়ে আসে। চিন্তা নেই, কয়েকটা ছোট টোটকা মানলেই এই ঝামেলা থেকে মুক্তি পাবেন।

১. জলের পরিমাণ ঠিক রাখুন

এটাই সবচেয়ে বড় ভুল। কুকার কখনওই ৩ ভাগের বেশি ভরবেন না। ডাল সেদ্ধ করার সময়ে ডাল আর জল মিলিয়ে কুকারের অর্ধেকের বেশি যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন। ফেনা ওঠার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। ১ কাপ ডালে ২.৫ থেকে ৩ কাপ জলই যথেষ্ট।

২. এক চামচ তেল বা ঘি-র জাদু

ডাল ধুয়ে কুকারে দেওয়ার সময়ে ১ চা-চামচ তেল, ঘি বা মাখন দিয়ে দিন। তা হলে ফেনা উপচে পড়বে না। ডালের স্বাদও বাড়বে, সেদ্ধও হবে তাড়াতাড়ি।

৩. প্রথম ফেনাটা ফেলে দিন

ডালটা প্রথমে খোলা বাটিতে একবার ফুটিয়ে নিন। উপরে যে সাদা ফেনা জমবে, চামচ দিয়ে তুলে ফেলে দিন। তার পর সেই ডালটা কুকারে দিন। এতে পরবর্তী সময়ে কম ফেনা তৈরি হবে, কুকারও পরিষ্কার থাকবে।

Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy