Advertisement
E-Paper

পিৎজ়ার জন্য বায়না করছে খুদে, সাধারণ পাউরুটি দিয়েই তা কী করে বানাবেন, শেখালেন সঞ্জীব কপূর

পাউরুটি দিয়েই বানিয়ে ফেলুন পিৎজ়া। কৌশল শিখিয়ে দিলেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৬
পিৎজ়া খেতে চান। বাড়িতে পাউরুটি থাকলেই হবে। কৌশল শেখালেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর।

পিৎজ়া খেতে চান। বাড়িতে পাউরুটি থাকলেই হবে। কৌশল শেখালেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর। ছবি:সংগৃহীত।

শুধু ছোটরা নয়, বড়রাও অনেকে এখন পিৎজ়াপ্রেমী হয়ে উঠছেন। বাড়তি চটজলদি পিৎজ়া তৈরির জন্য অনেকেই পিৎজ়া বেস কিনেও রাখছেন, যা দিয়ে ১০ মিনিটেই স্বাদু পিৎজ়া বানানো যায়। কিন্তু হঠাৎ করেই পিৎজ়া খাওয়ার শখ হলে বাড়িতে থাকা সাধারণ পাউরুটি দিয়েই তা কী করে বানানো যায়, শেখালেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর।

এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট গরম করে রাখুন।

পাউরুটিতে মাখন এবং পিৎজ়া সস মাখিয়ে নিন। ক্যাপসিকাম, পেঁয়াজ, সুইট কর্ন উপর থেকে ছড়িয়ে দিন। দিয়ে দিন মোৎজ়ারেলা চিজ় এবং সাধারণ চিজ়। যোগ করুন মিক্সড হার্বস, চিলি ফ্লেক্স। উপরে দিয়ে দিন গোল করে কাটা অলিভ। পাউরুটি এয়ার ফ্রায়ারে ৫ মিনিটের জন্য দিন। চিজ় গলে গেলে, সেটি কোনাকুনি করে কেটে নিলে পুরোপুরি পিৎজ়ার টুকরোর মতোই দেখাবে। খেতেও হবে সুস্বাদু।

Pizza Hut Sanjeev Kapoor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy