Advertisement
E-Paper

চকোলেট ব্রাউনিতে ময়দা-মাখনের বদলে ছোলা! ক্যালোরি নেই এমন ৩ রকম ব্রাউনি তৈরি শিখে নিন

চকোলেট ব্রাউনি দেখলেই জিভে জল আসে। তবে কিনে খাওয়ার আগে ক্যালোরির কথা ভেবে পিছিয়ে আসেন। যদি সেই ব্রাউনি ময়দা বা মাখনের বদলে বানানো যায় ছোলা দিয়ে, তা হলে কেমন হয়? ক্যালোরি নেই অথচ সুস্বাদু, এমন আরও কিছু ব্রাউনি তৈরির পদ্ধতি শিখে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ১৪:৪৯
Satisfy Your Sweet Tooth without the Calories, the Ultimate Healthy Chocolate Dessert Guide

ময়দা-মাখন ছাড়াই ৩ রকম চকোলেট ব্রাউনি তৈরির রেসিপি রইল। ছবি: ফ্রিপিক।

চকোলেট কেক হোক বা ব্রাউনি, দেখলেই জিভে জল চলে আসে। নরম তুলতুলে চকোলেট কেকের আস্তরণের ভিতরে যখন গলিত লাভার মতো চকোলেটের পরতটা জিভে এসে মিলিয়ে যায়, তখন যে স্বর্গীয় অনুভূতি হয় তা বলে বোঝানোর নয়। ছোট থেকে বড়, ব্রাউনি সকলেরই প্রিয়। কিন্ত খাওয়ার সময়ে ক্যালোরির ভয়ে পিছিয়ে আসেন। ওজন কমানো এখন বড় বালাই, তার উপর সুগার থাকলে তো কথাই নেই। এই সব চকোলেটের মিষ্টি খাওয়া পরোপুরি ব্রাত্য হয়ে যাবে। তবে যদি ব্রাউনি তৈরি করা যায় স্বাস্থ্যকর উপায়ে, তা হলে কেমন হয়? চকোলেট ব্রাউনি অথচ তাতে ময়দা বা মাখন থাকবে না। ক্যালোরি বেড়ে যাওয়ার ভয়ও থাকবে না। এমন স্বাস্থ্যকর উপায়ে ব্রাউনি তৈরির পদ্ধতি শিখে নিন।

ছোলার চকোলেট ব্রাউনি

দেখতে সাধারণ চকোলেট ব্রাউনির মতোই। তবে এতে ময়দা বা মাখনের বদলে রয়েছে ছোলা ও ওট্‌স। প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছোলা ভাল করে পেস্ট করে নিতে হবে। এর পর এতে ব্রাউন সুগার, পিনাট বাটার, ম্যাপল সিরাম, বেকিং পাউডার মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই মিশ্রণে ডার্ক চকোলেট, কুচোনো বাদাম (আখরোট ও কাঠবাদাম) মিশিয়ে নিন। এই মিশ্রণ বেকিং টিনে ঢেলে উপর থেকে আরও কিছুটা কুচোনো ডার্ক চকোলেট ও বাদাম ছড়িয়ে দিন। এ বার অভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে তাতে ২৫ মিনিটের মতো বেক করে নিন।

ময়দা ছাড়া চকোলেট ব্রাউনি বানানো যায় স্বাস্থ্যকর উপায়ে।

ময়দা ছাড়া চকোলেট ব্রাউনি বানানো যায় স্বাস্থ্যকর উপায়ে।

চকোলেট লাভা কুকি

ওট্‌স শুকনো খোলায় নেড়ে নিয়ে তার সঙ্গে অল্প বেকিং সোডা দিয়ে ভাল করে মেখে নিন। একটি পাত্রে ঘি গরম করে এর মধ্যে গুড় ঢেলে দিয়ে খুব ভাল করে ফেটাতে থাকুন। মিহি করে ফেটাতে হবে। এতে ক্রিমি ভাব আসবে। সেই মিশ্রণ ওট্‌সের মিশ্রণে ঢেলে দিয়ে ভাল করে মেখে ছোট ছোট গোল লেচি কেটে দিতে হবে। এ বার লেচিগুলি হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে প্রতিটির মাঝে এক টুকরো করে ডার্ক চকোলেট দিয়ে দিন। তার পর গোল গোল করে নিয়ে উপরে চকো চিপ্‌স ছড়িয়ে এয়ার ফ্রায়ারে ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে নিন।

রাঙা আলুর চকোলেট ব্রাউনি

১ কাপ সেদ্ধ করা রাঙা আলু চটকে নিন। এতে আধ কাপের মতো পিনাট মাখন ও ৩ চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণে এক কাপের মতো ওট্‌স ও আধ কাপের মতো কোকো পাউডার মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। অভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে নিন। এ বার এই মিশ্রণ বেকিং টিনে ঢেলে ২০-২৫ মিনিট বেক করে নিন।

Chocolate Brownie Chocolate chip cookies Dessert Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy