Advertisement
E-Paper

রক্তাল্পতায় ভুগছেন? দিনভর ক্লান্ত লাগছে শরীর? খাদ্যতালিকায় জুড়ে নিন আয়রন-সমৃদ্ধ বিশেষ চাটনি

ক্লান্তি, মাথাঘোরা, বুক ধড়ফড়ানি— এ সবকিছুই হতে পারে রক্তাল্পতার লক্ষণ। সমস্যা এড়াতে প্রয়োজন আয়রন-সমৃদ্ধ খাবার। এক বিশেষ চাটনিতেই সেই অভাব দূর হতে পারে, বলছেন পুষ্টিবিদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৫:০২
Say Goodbye to Anemia Fatigue with This Simple Iron-Rich Chutney

ছবি: সংগৃহীত।

শিশু থেকে মহিলা, ভারতে আয়রনের ঘাটতি নতুন নয়। বিভিন্ন সময়ে একাধিক সমীক্ষায় প্রকাশ, ভারতীয় মহিলাদের একটি বড় অংশই রক্তাল্পতায় ভোগেন। শরীরে হিমোগ্লোবিন নির্দিষ্ট মাত্রার চেয়ে নেমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। এমন অসুখে দোসর হয় ক্লান্তি, মাথা ঘোরা, বুক ধড়ফড়ানি। মাত্রা বেশি নীচে নেমে গেলে তা বিপজ্জনক হতে পারে।

প্রতি মাসে ঋতুস্রাবের সময় বেশ অনেকটা পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়ে যায়। তার ফলে, শরীরে আয়রনের অভাব হতে পারে। হিমোগ্লোবিনের অভাবে শারীরবৃত্তীয় নানা জটিল কাজও থমকে যেতে পারে। আয়রন শরীরকে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। রক্তাল্পতার সমস্যা দূর করা যায় আয়রন-সমৃদ্ধ খাবার খেয়ে। তেমনই এক চাটনি তৈরির উপায় বাতলে দিলেন বিলাসপুর নিবাসী পুষ্টিবিদ খুশি ছাবড়া। তাঁর পরামর্শ, দৈনন্দিন খাদ্যতালিকায় সামান্য একটু সবুজ চাটনি রাখার। তাতেই কাজ হবে।

কী ভাবে তৈরি করবেন আয়রন-সমৃদ্ধ চাটনি?

কী ভাবে তৈরি করবেন আয়রন-সমৃদ্ধ চাটনি? ছবি:সংগৃহীত।

চাটনি তৈরিতে কী কী লাগবে

এক কাপ হেম্পবীজ

এক কাপ টাটকা কারিপাতা

১ টেবিলচামচ সর্ষে

১ টেবিলচামচ জিরে

২ টেবিলচামচ ছোলার ডাল

৩-৪টি শুকনোলঙ্কা

১ টেবিলচামচ ঘি

এক টুকরো গুড়

স্বাদমতো নুন

পদ্ধতি: কড়াইয়ে ঘি গরম করে নিন। ধোঁয়া ওঠার আগেই দিতে হবে কারিপাতা, শুকনোলঙ্কা, সর্ষে, ছোলার ডাল, জিরে, হেম্পবীজ। আঁচ কমিয়েই নাড়তে হবে, যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে। কাঁচা ভাব চলে গেলে আঁচ বন্ধ করে দিন। গুড় যোগ করে মিক্সারে ঘুরিয়ে নিন। চাটনি কাচের শিশিতে ভরে দু'সপ্তাহ পর্যন্ত রাখা যাবে। সপ্তাহে ৩-৪ দিন এক চামচ করে খেলেই আয়রনের চাহিদা মিটবে।

পুষ্টিবিদ জানাচ্ছেন, হেম্পবীজ আয়রনের অন্যতম উৎস। কারিপাতায় রয়েছে ফোলিক অ্যাসিড যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করবে। ঘি, আয়রন এবং ভিটামিন শোষণে সাহায্য করবে।

তবে, শুধু চাটনি নয়, অন্য পুষ্টিবিদেরা বলছেন, আয়রন পাওয়া যায় এমন ধরনের খাবারও খেতে হবে। যেমন থোড়, মোচা, পালংশাক, লালশাক, বিট, খেজুর, কিশমিশ, মেটে এবং রেড মিট।

Anemia Food Habits Anemia Iron

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy