Advertisement
E-Paper

রাতে শোওয়ার আগে হলুদ-দুধ খান? তাতে আর কী কী উপকরণ মেশালে উপকার হবে বেশি?

সাধারণত দুধে হলুদ আর গোলমরিচ মিশিয়েই তৈরি করা হয় ওই গোল্ডেন মিল্ক। তবে তার সঙ্গে আরও কিছু মশলা মেশালে ওই দুধের স্বাদ এবং গুণ উভয়ই অনেকটা বেড়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ২১:১৭

ছবি: সংগৃহীত।

রাতে শোবার আগে হলুদ মেশানো দুধ বা গোল্ডেন মিল্ক খাওয়া একটি অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। সাধারণত দুধে হলুদ আর গোলমরিচ মিশিয়েই তৈরি করা হয় ওই গোল্ডেন মিল্ক। তবে তাতে যদি কয়েকটি চেনা মশলা এবং চেনা উপকরণ মিশিয়ে দেওয়া যায়, তবে হলুদ দুধের স্বাদ যেমন বাড়বে, তেমনই বাড়বে তার ঔষধি গুণও।

এমনই তিন উপকরণ হল দারচিনি, ছোট এলাচ আর মধু। কী ভাবে ওই তিন উপকরণ হলুদ দুধের কার্যকারিতা বৃদ্ধি করে জেনে নিন।

দারচিনি: দারচিনিতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান শরীরের প্রদাহ কমায়। এটি রাতে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হজমপ্রক্রিয়া স্বাভাবিক রেখে ভাল ঘুমে সহায়তা করে।

মধু: মধু মস্তিষ্কে মেলাটোনিন হরমোন ক্ষরণে সাহায্য করে, যা ঘুমোতে সাহায্য করে। তবে ফুটন্ত দুধে মধু না মিশিয়ে দুধ ঈষদুষ্ণ গরম অবস্থায় এলে তবেই মধু মেশানো উচিত।

এলাচ: এলাচ হল প্রাকৃতিক ডিটক্সিফায়ার। এটি রাতের খাবারের পর অ্যাসিডিটি, পেট ফাঁপা বা গ্যাস দূর করতে দারুণ কাজ করে। এর মনোরম সুগন্ধ মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত করতেও সাহায্য করে।

কেন হলুদ দুধ উপকারী: হলুদের ‘কারকিউমিন’ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর তাতে সামান্য এক চিমটি গোলমরিচের গুঁড়ো মেশালে হলুদের উপকারিতা শরীরে ভাল ভাবে পৌঁছোয়।

যা মনে রাখা জরুরি

যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, তবে মধু এড়িয়ে চলাই শ্রেয়। প্রতিদিন এক গ্লাস এই মিশ্রণ খেলে রোগপ্রতিরোধ শক্তি বাড়ে, পেশির ক্লান্তি দূর হয় এবং গভীর ও শান্তির ঘুম হয়।

Turmeric Milk Benefits

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy