Advertisement
E-Paper

রাতে খাওয়ার পরে এক বিশেষ হজমি পানীয়ে চুমুক দেন সোহা, বানানো সহজ, শেখালেন নিজেই

রাতে খাওয়ার পরে নিয়ম করে এক বিশেষ পানীয়ে চুমুক দিচ্ছেন অভিনেত্রী সোহা আলি খান। কী ভাবে তা তৈরি করেন শেখালেন নিজেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ২১:০০
নৈশাহারের পর হজমি চায়ে চুমুক দেন সোহা আলি খান। কী কী থাকে এতে?

নৈশাহারের পর হজমি চায়ে চুমুক দেন সোহা আলি খান। কী কী থাকে এতে? ছবি:সংগৃহীত।

খাওয়ার পরে নিয়ম করে এক পানীয় খাচ্ছেন অভিনেত্রী সোহা আলি খান। সেই পানীয়ের উপকারিতা জানানোর পাশাপাশি শেখালেন সেটি তৈরির পন্থা। সোহা এমনিতে ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন। খাওয়াদাওয়া করেন মেপে। শারীরচর্চাতেও ফাঁকি দেন না।

সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর তিনটি প্রিয় জিনিসের কথা জানিয়েছেন সোহা।

তার মধ্যে প্রথমটি হল হজমি চা, দ্বিতীয়টি জাপানি লেখক কেইগো হিগাশিনোর উপন্যাস ‘ম্যালিস’ এবং তৃতীয়টি হল নিখুঁতভাবে পুল-আপ করতে পারা।

পছন্দের হজমি চা তৈরির কৌশলও শিখিয়েছেন সোহা। খাওয়ার পরে অনেক সময় পেট ফাঁপে, পেট ভার লাগে। তার জন্যই নিয়ম করে রাতে বিশেষ পানীয় বা হজমি চা খাচ্ছেন অভিনেত্রী। এমন চা বানাতে লাগে এক টুকরো দারচিনি, এক সেন্টিমিটার থেঁতো করা আদা, ১/৪ কাপ মৌরি, ২-৩টি তুলসীপাতা এবং এক কাপ জল।

নিয়ম সহজ। জল ফুটলে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে ছেঁকে নিলেই হবে।

সোহা বলছেন, এই পানীয় হজমে সহায়ক। তবে অভিনেত্রী মনে করাচ্ছেন, পানীয়টি সকলের জন্য আদর্শ না-ও হতে পারে। অন্তঃসত্ত্বা, ডায়াবেটিকেরা তা নিয়মিত খাওয়ার আগে যেন চিকিৎসকের পরামর্শ নেন।

কী ভাবে পানীয়টি স্বাস্থ্য ভাল রাখে

আদা হজমকারক এবং বমি ভাব কমায়

মৌরিও হজমে সাহায্য করে, পেটফাঁপা, গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে

দারচিনি প্রদাহনাশক, পেটের জন্য ভাল

তুলসীর অনেক গুণ রয়েছে

ফলে প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ এই চা পেটের পক্ষে ভাল, ঘরোয়া টোটকা হিসাবে পান করা যায়।

Soha Ali Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy