Advertisement
E-Paper

উৎসব শেষে ওজন বেড়েছে? সকালে এক কাপ ভেষজ চা সাহায্য করবে মেদ ঝরাতে

যা হওয়ার হয়েছে। এ বার আবার রুটিনে ফেরার পালা। রোজ সকালে খালি পেটে এক কাপ বিশেষ ভেষজ চা সেই রুটিনে ফেরার গতি বাড়িয়ে দিতে পারে। কারণ ওই চা মেদ ঝরাতে এবং বিপাকহার বৃদ্ধিতে দারুণ সাহায্য করতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ২০:৩৫

ছবি: সংগৃহীত।

আনন্দ-উৎসবে মাতলে আর নিয়মনীতি মেনে খাবার খাওয়া সম্ভব হয় না! পুজোয় লুচি, মিষ্টি, বিরিয়ানি, আইসক্রিম, ভাজাভুজি মিলিয়ে অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া হয়েছে অনেক। আর সেটাই স্বাভাবিক। খাদ্যাভ্যাসের কারণে যে ওজনও বেড়েছে সে কথাও বুঝতে পারছেন নিশ্চয়ই! তবে চিন্তার কিছু নেই। যা হওয়ার হয়েছে। এ বার আবার রুটিনে ফেরার পালা। রোজ সকালে খালি পেটে এক কাপ বিশেষ ভেষজ চা সেই রুটিনে ফেরার গতি বাড়িয়ে দিতে পারে। কারণ ওই চা মেদ ঝরাতে এবং বিপাকহার বৃদ্ধিতে দারুণ সাহায্য করতে পারে।

১. আদা, লেবু ও মধুর চা

উপকরণ: ১ ইঞ্চি আদা কুচি, ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু এবং ১ কাপ জল।

তৈরি পদ্ধতি: ফুটন্ত জলে আদা কুচি দিয়ে ৫ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন। জল কিছুটা ঠান্ডা হলে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন।

উপকারিতা: আদা হজমশক্তি বাড়ায় এবং শরীর থেকে ক্ষতিকর উপাদান বাইরে বার করে মেদ ঝরাতে সাহায্য করে।

২. দারচিনি ও জিরের চা

উপকরণ: অর্ধেক চামচ জিরে, ১ ছোট টুকরো দারচিনি এবং ১ কাপ জল।

তৈরি পদ্ধতি: রাতে ১ গ্লাস জলে জিরে ও দারচিনি ভিজিয়ে রাখুন। সকালে সেই জল মিনিট পাঁচেক ফুটিয়ে হালকা গরম অবস্থায় ছেঁকে পান করুন।

উপকারিতা: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে দারচিনি ও জিরে দ্রুত চর্বি গলাতে বিশেষ ভূমিকা রাখে।

৩. গ্রিন টি ও পুদিনা চা

উপকরণ: ১টি গ্রিন টি ব্যাগ, ৪-৫টি টাটকা পুদিনা পাতা এবং ১ কাপ জল।

তৈরি পদ্ধতি: জল ফুটিয়ে তাতে পুদিনা পাতা ও গ্রিন টি ব্যাগ ৩-৪ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর চা ব্যাগটি তুলে গরম গরম পান করুন।

উপকারিতা: অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই চা মেদ জমার প্রক্রিয়া ধীর করে এবং শরীরে শক্তি বাড়ায়।

Weight Loss Tips Weight loss drinks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy