Advertisement
E-Paper

বিরিয়ানিতে গরমমশলা দিয়েও স্বাদ পাচ্ছেন না? ৫ ভুলেই হচ্ছে মশলার গন্ধ উধাও

বর্ষাকালে একসঙ্গে বেশি মশলা কিনে রাখলেই বিপদ। স্যাঁতসেঁতে আবহাওয়ায় মশলায় হয় ছাতা পড়ে যায়, নয়তো একেবারে মিইয়ে যায়। রান্নার সময়ে কৌটো খুলে এই হাল দেখে মাথায় হাত পড়ে!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ২১:৩১
বর্ষায় মশলার গন্ধ উধাও?

বর্ষায় মশলার গন্ধ উধাও? ছবি: সংগৃহীত।

রান্নার স্বাদ-গন্ধের আসল জাদুকর হল মশলা। গরমমশলা, মৌরি, জোয়ান বা পাঁচফোড়ন ছাড়া হেঁশেল অচল। কিন্তু এই মশলার গন্ধ উড়ে গেলেই রান্না মাটি। বর্ষাকালে একসঙ্গে বেশি মশলা কিনে রাখলেই বিপদ। স্যাঁতসেঁতে আবহাওয়ায় মশলায় হয় ছাতা পড়ে যায়, নয়তো একেবারে মিইয়ে যায়। রান্নার সময়ে কৌটো খুলে এই হাল দেখে মাথায় হাত পড়ে! এই সমস্যায় ভোগেন কমবেশি সবাই। বর্ষায় মশলাপাতি তরতাজা রাখবেন কী ভাবে? শিখে নিন কৌশল।

১) মশলা কখনওই কোনও আলগা কৌটোতে রাখবেন না। অনেক সময়ে আমরা প্লাস্টিকের কৌটোয় ভরে মশলা রেখে দিই। বাতাস ঢুকবে না, এ রকম কোনও কৌটোতে রাখলে মশলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়া বা মশলায় ছাতা পড়ে যাওয়ার মতো সমস্যা হবে না। রান্নার সময়ে প্রয়োজনীয় পরিমাণ মশলা নিয়েই তাড়াতাড়ি কৌটোর ঢাকা আটকে দিন।

২) গোটা মশলা বাজার থেকে কিনে আনার পর একটু শুকনো তাওয়ায় নাড়াচাড়া করে তবে কৌটোতে ভরুন। এই পদ্ধতি মানলে দীর্ঘদিন মশলাপাতি ভাল থাকবে আর রান্নায় স্বাদও বাড়বে।

৩) রান্নাঘরে জানলার সামনে কিংবা সরাসরি গ্যাসের সামনে মশলার কৌটো ফেলে রাখার মতো ভুল করবেন না। তাপ আর আর্দ্রতার মিশেলে মশলা খারাপ হয়ে যায়। ব্যবহার করার সঙ্গে সঙ্গে মশলাগুলি আলমারিতে ঠান্ডা পরিবেশে রাখুন।

৪) বর্ষার সময়ে অনেকখানি গুঁড়ো মশলা কৌটোতে ঢেলে রাখলে দেখা যায়, তাতে পোকা ধরে গিয়েছে। এই সমস্যার সমাধান করতে কৌটোতে কয়েকটি লবঙ্গ ফেলে রেখে তার পর মশলা ঢালুন। লবঙ্গের গন্ধে গুঁঁড়ো মশলা দীর্ঘদিন ভাল থাকবে।

৫) কাঠের বাক্সে মশলা রাখলে খুব ভাল হয়। এতে মশলা মিইয়ে যাওয়ার আশঙ্কাও থাকে না। ভেজা চামচ ব্যবহার করবেন না, এতে মশলার গন্ধ ও স্বাদ দুই-ই নষ্ট হয়ে যায়।

Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy