Advertisement
E-Paper

পেট ভাল থাকবে, ঘন ঘন ডায়েরিয়া হবে না, অন্ত্রের স্বাস্থ্যের জন্য রোজের ডায়েটে রাখুন তিন রকম পানীয়

অন্ত্রের জন্য ভাল প্রোবায়োটিক। এর জন্য দই খেতে বলেন পুষ্টিবিদেরা। তবে রোজের ডায়েটে তিন রকম পানীয় ঘুরিয়ে ফিরিয়ে খেলে প্রোবায়োটিকের চাহিদা মিটে যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৮:৫৩
পেট ভাল থাকবে, ঘন ঘন পেট খারাপের সমস্যা হবে না, কোন ৩ পানীয় পান করবেন?

পেট ভাল থাকবে, ঘন ঘন পেট খারাপের সমস্যা হবে না, কোন ৩ পানীয় পান করবেন? ছবি: ফ্রিপিক।

পেটের সমস্যা নেই এমন বাঙালি বিরল। গ্যাস-অম্বল, ডায়েরিয়া লেগেই আছে! গাদা গাদা ওষুধ খেয়েও পেটের রোগ সারে না কিছুতেই। তার উপরে বিয়েবাড়ি, সপ্তাহান্তের অফিস পার্টি, ঘুরতে গিয়ে ভালমন্দ খাওয়াদাওয়া— এ সব তো আছেই। পেটের রোগ কী ভাবে সারবে, তা নিয়ে চিন্তার শেষ নেই। পেট যদি ভাল রাখতে হয়, তা হলে পান করুন প্রবায়োটিক সমৃদ্ধ পানীয়।

অ্যাপল সাইডার ভিনিগার ও মধুর পানীয়

এক গ্লাস ঈষদুষ্ণ জলে ১ চা চামচ অ্যাপল সাইডার ভিনিগার এবং ১ চা চামচ খাঁটি মধু ভাল করে মিশিয়ে নিন। এই পানীয়টি সকালে খালি পেটে খেতে পারেন। নিয়মিত খেলে পেট ভাল থাকবে। সংক্রামক অসুখবিসুখ হওয়ার ঝুঁকিও কমবে।

আমলকি-আদার কাঞ্জি

কাচের বড় জারে ঈষদুষ্ণ জল নিয়ে তাতে আমলকি, হলুদ, আদার টুকরো দিয়ে দিন। জলে নুন মেশান। এ বার সর্ষের দানা পিষে নিয়ে সেটি জলে মিশিয়ে দিন। এই সর্ষেই পানীয়টিকে গেঁজাতে সাহায্য করবে। সব ভাল করে মিশিয়ে নিয়ে জারের মুখ ঢাকা দিয়ে রেখে দিন। জারের মুখ পাতলা কাপড় দিয়েও ঢাকতে পারেন। ২-৩ দিন জারটিকে রেখে দিতে হবে। তার পর সে পানীয় পান করতে পারবেন।

বিট-গাজরের কাঞ্জি

সাদা এবং কালো সর্ষে এবং জিরে মিক্সারে ঘুরিয়ে নিন। যোগ করতে হবে স্বাদ মতো সৈন্ধব নুন। সমস্ত উপকরণ মিশে গেলে ঘরের তাপমাত্রায় থাকা ১ লিটার জল এতে যোগ করুন। জল, সর্ষে মিশিয়ে একটি পরিষ্কার কাচের পাত্রে মিশ্রণটি ঢেলে ঢাকনা দিয়ে রেখে দিন। ধুয়ে রাখা বিট কিংবা গাজর টুকরো করে কুচিয়ে মিশ্রণে ডুবিয়ে রাখুন।ঘরে বেশি আলো পড়ে না, এমন জায়গায় জলটি রেখে ২-৩ দিন। তার পর সে পানীয়টি পান করুন।

Probiotic Foods Gut Health liver health

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy