Advertisement
E-Paper

পিঠে ব্যথা, পেটের গোলমালও কি হতে পারে মানসিক চাপের লক্ষণ? ৫টি উপসর্গ জানাল হু

উদ্বেগে, উৎকণ্ঠায় নানাবিধ পরিবর্তন লক্ষ করা যায় শরীরে। ভয়ের এই রোগই যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন তা ‘অ্যাংজ়াইটি অ্যাটাক’ বা ‘প্যানিক অ্যাটাক’-এর রূপ নেয়। তবে সমস্যা জটিল হচ্ছে কি না, তা বোঝা যাবে প্রাথমিক কিছু লক্ষণ দেখে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ১৭:৪৭
These seven Signs of Stress You Shouldn\\\'t Ignore, According to World Health Organization

মানসিক চাপ বোঝার ব্যতিক্রমী কিছু লক্ষণ রয়েছে। ছবি: ফ্রিপিক।

মানসিক চাপ বাড়লে শরীর তার প্রাথমিক সঙ্কেত হিসেবে বেশ কিছু শারীরিক পরিবর্তন বা অস্বস্তি প্রকাশ করে, যা সময় থাকতে চিনে নেওয়া জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, মনের চাপ বাড়লে এমন কিছু ব্যতিক্রমী লক্ষণ দেখা দেয়, যা সাধারণ বলেই ভ্রম হয়। অথচ সেই লক্ষণগুলি এড়িয়ে গেলে তা পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

ঘনঘন মাথা ব্যথা

মাথা ব্যথা বাড়বে। ঘন ঘন মাথা ঘোরা, মাথা যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে। হু জানিয়েছে, মস্তিষ্কের স্নায়ু ও রক্তনালিতে প্রদাহ বাড়লে এই ধরনের মাথা ব্যথা দেখা দিতে পারে। উদ্বেগের কারণে ব্যথা হলে তা মাথা থেকে ঘাড়েও ছড়িয়ে পড়ে। আধ থেকে এক ঘণ্টা এই ব্যথা থাকে।

ঘাড় ও কাঁধে তীব্র যন্ত্রণা

মানসিক চাপের কারণে শরীরে প্রদাহ বাড়ে। এর থেকে পেশির আড়ষ্টতা বাড়তে পারে। ঘাড় ও কাঁধের পেশিতে যন্ত্রণা হতে পারে। অনেক সময়ে পেশির খিঁচুনিও হতে পারে।

পিঠে ব্যথা

অনবরত মানসিক চাপের মধ্যে থাকলে স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ বাড়ে। এর থেকে পেশির প্রদাহ বাড়তে পারে। হু জানাচ্ছে, যাঁরা অতিরিক্ত উদ্বেগ বা উৎকণ্ঠায় থাকেন, তাঁদের পিঠে ব্যথা হতে পারে। সেই সঙ্গে ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে।

পেটের সমস্যা বা হজমের গোলমাল

মস্তিষ্কের সঙ্গে পরিপাকতন্ত্রের গভীর সম্পর্ক রয়েছে। মানসিক চাপ বাড়লে অম্বলের সমস্যা, পেটের গোলমাল, বদহজম, বমি ভাব কিংবা ডায়ারিয়ার মতো সমস্যা বেড়ে যেতে পারে।

খিদে কমে যাওয়া

মানসিক চাপে থাকলে হরমোনের ভারসাম্যে বিঘ্ন ঘটে। যেমন কর্টিসল ও অ্যাড্রিনালিন হরমোনের মাত্রায় পরিবর্তন আসে। এর ফলে খিদে কমে যায়, পছন্দের খাবারেও অরুচি হতে পারে।

Mental Stress Mental Health Depression

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy