আজকের দিন– আজ কোনও বিষয়ে মনে লোভ আসতে দেবেন না, অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন, তবে তা খুব একটা কার্যকরী নাও হতে পারে। আর্থিক দিকটা সাবধান, কোনও বড় কারণে অর্থক্ষতি হওয়ার যোগ রয়েছে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। পেটের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ভাবতে পারেন। বন্ধুর সঙ্গে খুব বুঝে মেলামেশা করুন, বিবাদ হতে পারে। আবার কোনও বন্ধুর সুবাদে ভাল সুযোগও পেতে পারেন।
এই বছর– নিজের চেষ্টা থাকলে ব্যবসায় ভাল ফল পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে ঠিকই, তবে খুব একটা সমস্যায় পরতে হবে না।। জটিল চিন্তার জন্য মানসিক চাপ বাড়তে পারে। কোনও কল্যাণকর কাজে যুক্ত হতে পারেন, যা আপনার অন্যতম শান্তির কারণ হবে। প্রেমের ব্যাপারে বাড়ি থেকে একটু বাধা আসতে পারে, তবে খুব নয়। শরীরে নানা ধরণের সমস্যাও বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি হতে পারে। কর্মস্থানে সহকর্মীর সঙ্গে বিবাদ হতে পারে। কোনও শুভ কাজে যোগদান করতে পারবেন। মনে বিবিধ বিষয়ে আশার উদয় হবে।
চরিত্র– এরা ভীষণ আইন সংগত ভাবে চলতে পছন্দ করে। চিকিৎসা বিদ্যায় এরা খুবই পারদর্শী হয়ে থাকেন। ব্যবসা বাণিজ্যেও উন্নতি করেন। স্বাধীন ভাবে ব্যবসা করা এঁদের বেশি পছন্দের। পরিবারের সকলের জন্য চিন্তা করতে গিয়ে জীবনে একটু পিছিয়ে পরেন। মানসিক দিকে একটু ওঠানামা থাকে। এরা নিজের স্বভাব চরিত্র সহজে কাউকে বুঝতে দেয় না। তবে এঁদের ধর্মের প্রতি আগ্রহ থাকে প্রচুর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy