Advertisement
E-Paper

অষ্টমী তিথির শেষে সন্ধিপুজোর মাধ্যমে শুরু হয় মহানবমী! মঙ্গলবার কখন শুরু হচ্ছে নবমীর তিথি? শেষ কখন?

মহাপুজোর অন্তিম তিথি হল নবমী। যা ‘মহা’ অভিধা পেয়েছে। এ দিনের মূল আকর্ষণ বলিদান। তাতে ছাগল থেকে শুরু করে মাছ, মহিষ ইত্যাদি নিবেদনের রেওয়াজ রয়েছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ০৭:১২
durga

—প্রতীকী ছবি।

শরতের দুর্গাপুজো হল মহাপুজো। এর অন্তিম তিথি নবমী, যা ‘মহা’ অভিধা পেয়েছে। এ দিনের মূল আকর্ষণ বলিদান। তাতে ছাগল থেকে শুরু করে মাছ, মহিষ ইত্যাদি নিবেদনের রেওয়াজ রয়েছে। অনেক জায়গায় লাউ, চালকুমড়ো, কুমড়ো, থোর প্রভৃতি সব্জি বলি দেওয়ারও রেওয়াজ রয়েছে। চলতি বছর নবমী তিথি কখন শুরু হচ্ছে, জেনে নিন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

নবমী-

নবমী তিথি আরম্ভ-

বাংলা– ২ কার্তিক, সোমবার।

ইংরেজি – ১৯ অক্টোবর, সোমবার।

সময়– সকাল ১০টা ৫৩ মিনিট।

নবমী তিথি শেষ–

বাংলা– ৩ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২০ অক্টোবর, মঙ্গলবার।

সময়– দুপুর ১২টা ৫১ মিনিট।

সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে, কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে, পুনরায় ৮টা ৩০ মিনিট গতে ৯টা ২৭ মিনিটের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পূজা প্রশস্তা। শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন।

গুপ্রপ্রেশ পঞ্জিকা মতে-

নবমী-

নবমী তিথি শেষ–

বাংলা– ২ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২০ অক্টোবর, মঙ্গলবার ।

সময়– সকাল ৯টা ২৯ মিনিট ৩৭ সেকেন্ড।

পূর্বাহ্ন ৯টা ২৭ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে, কিন্তু কালবেলানুরোধে ৭টা ৪ মিনিট ১৭ সেকেন্ডে মধ্যে, পুনরায় ৮টা ৩০ মিনিট থেকে পূর্বাহ্ণমধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহানবমীর কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিকা ব্রত সমাপন।

Durga Puja Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy