সন্ধিপুজো সঠিক ভাবে সমাপন হলে তবেই দুর্গাপুজো সঠিক ভাবে সমাপন হয়েছে বলে বলা হয়। এই কথাতেই বোঝা যাচ্ছে সন্ধিপুজোর গুরুত্ব। সন্ধিপুজো হল অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণের পুজো। মহাষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিটে সম্পন্ন হয় সন্ধিপুজো। সন্ধিপুজোয় দেবী দুর্গা পূজিত হন দেবী চামুণ্ডা রূপে। দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করে এবং ১০৮টি প্রদীপ জ্বালিয়ে সন্ধিপুজো সম্পন্ন করা হয়। এই বছরের সন্ধিপুজোর সময়সূচি জেনে নিন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
অষ্টমী তিথি আরম্ভ-
বাংলা- ১ কার্তিক, রবিবার।
ইংরেজি- ১৮ অক্টোবর, রবিবার।
সময়- সকাল ৮টা ৩০ মিনিট।
অষ্টমী তিথি শেষ-
বাংলা- ২ কার্তিক, সোমবার।
ইংরেজি-১৯ অক্টোবর, সোমবার।
সময়- সকাল ১০ টা ৫২ মিনিট।
সন্ধিপুজো আরম্ভ-
সকাল ১০টা ২৪ মিনিট গতে সকাল ১০টা ৫২ মিনিট গতে বলিদান। সকাল ১১টা ১৬ মিনিটের মধ্যে সন্ধিপুজো সমাপন। সন্ধিপুজোর ৪৮ মিনিট সময়কাল অঞ্জলির জন্য শুভ সময়।
গুপ্ত প্রেশ পঞ্জিকা মতে-
অষ্টমী তিথি আরম্ভ-
বাংলা- ৩০ আশ্বিন, রবিবার।
ইংরেজি- ১৮ অক্টোবর, রবিবার।
সময়- ভোর ৫টা ৫২ মিনিট ১০ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ-
বাংলা- ১ কার্তিক, সোমবার।
ইংরেজি- ১৯ অক্টোবর, সোমবার।
সময়- সকাল ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ড।
সন্ধিপুজো আরম্ভ- সকাল ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ড।
বলিদান- ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ড।
সন্ধিপুজো শেষ- সকাল ৮টা ১৩ মিনিট ১৫ সেকেন্ড।
সন্ধিপুজোর ৪৮ মিনিট সময়কাল অঞ্জলির জন্য শুভ সময়।