Advertisement
E-Paper

মেঝেয় বসে খাওয়া কি অশুভ? বাড়ির আর কোন কোন অংশে ভোজন করা উচিত নয়? শাস্ত্রমত জেনে নিন

খাবার খাওয়া তৃপ্তির বিষয়। যেখানে বসে খেতে ভাল লাগে, আমরা সেই জায়গাটিকেই বেছে নিই। তবে শাস্ত্রে এ বিষয়ে বিভিন্ন নিদান দেওয়া রয়েছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৬
eating

—প্রতীকী ছবি।

আজকাল মেঝেতে বসে খাওয়ার চল প্রায় উঠেই গিয়েছে। বেশির ভাগ বাড়িতেই খাবার টেবিলে বসে খাওয়া হয়। তবে গ্রামের দিকে এখনও অনেক বাড়িতেই মেঝের উপর সকলে একসঙ্গে বসে খাওয়ার চল আছে। অনেকে আবার বিছানায় বসেও খাবার খান। খাওয়া তৃপ্তির বিষয়। যেখানে বসে খেতে ভাল লাগে, আমরা সেই জায়গাটিকেই বেছে নিই। তবে শাস্ত্রে এ বিষয়ে বিভিন্ন নিদান দেওয়া রয়েছে। যত্রতত্র বসে খাওয়া অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। বিশেষ কিছু বিষয় এ ক্ষেত্রে মাথায় রাখা উচিত। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

  • বাস্তুমতে, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে মুখ করে বসে খাওয়া উচিত। এর ফলে নিজেদেরই ভাল হয় বলে জানাচ্ছে শাস্ত্র।
  • দক্ষিণ দিককে পূর্বপুরুষদের দিক মনে করা হয়। এ দিকে মুখ করে বসে খাওয়া উচিত নয়।
  • সরাসরি মেঝের উপর বসে খাওয়া অনুচিত। সর্বদা আসন বা কোনও কাপড় পেতে সেটির উপর বসে খাওয়া উচিত। অন্যথায় সংসারের অমঙ্গল হয়। জীবনে অশান্তির শেষ থাকে না।
  • খাবার টেবিল রাখার ক্ষেত্রে বাড়ির পশ্চিম দিককে বেছে নেওয়া যেতে পারে। এ দিকে খাবার টেবিল রাখা শুভ বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র।
  • অনেকেই বিছানায় বসে খাবার খান। এই কাজটি করা মোটেই উচিত নয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। জীবনে সমস্যার শেষ থাকে না।
  • ভাঙা বা নোংরা পাত্রে খাওয়া উচিত নয়। পাত্রে যদি অল্প চিড়ও ধরে, সেটিও তৎক্ষণাৎ বাড়ির বাইরে বার করে দিতে হবে। ভাঙা পাত্রে খাবার খেলে দারিদ্র নেমে আসে বলে বিশ্বাস।
  • অন্ধকার বা অল্প আলোযুক্ত জায়গায় বসে খাওয়া উচিত নয়। খাবার সর্বদা আলো ঝলমলে জায়গায় বসে খাওয়া উচিত।
  • শৌচাগার এবং বাড়ির চৌকাঠে বসে খাওয়া উচিত নয়।
Vastu Tips Vastu Shastra Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy