বাস্তুশাস্ত্র অনুসারে, ঘর পরিষ্কার করার সরঞ্জাম, যেমন ঝাড়ু, মোছার কাপড় ইত্যাদির মধ্যে নেতিবাচক শক্তি বা রাহুর প্রভাব থাকে বলে মনে করা হয়। তাই এই জিনিসগুলিকে সঠিক দিকে রাখা অত্যন্ত জরুরি। ভুল দিকে রাখলে সংসারে আর্থিক অনটন থেকে শুরু করে মানসিক অশান্তি পর্যন্ত দেখা দিতে পারে। বাস্তুমতে ঘর মোছার কাপড় কোন দিকে রাখা শুভ, কোন দিকে অশুভ এবং এর ফলে কী কী ক্ষতি হতে পারে, তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
- বাস্তুশাস্ত্রে ঘর মোছার কাপড় রাখার জন্য সবচেয়ে শুভ এবং আদর্শ দিক হল ঘরের দক্ষিণ-পশ্চিম কোণ বা নৈঋত কোণ। এই কোণে পরিষ্কারের সরঞ্জাম লুকিয়ে বা আড়ালে রাখলে নেতিবাচক শক্তি সারা ঘরে ছড়াতে পারে না।
- যদি দক্ষিণ-পশ্চিম কোণে জায়গা না থাকে, তবে পশ্চিম দিকেও ঘর মোছার কাপড় রাখা যেতে পারে।
আরও পড়ুন:
- ঘরের উত্তর-পূর্ব বা ঈশান কোণ বাস্তুমতে দেবস্থান বা ঈশ্বরের দিক। এই দিকে ভুল করেও ঘর মোছার কাপড়, নোংরা জল বা ঝাড়ু রাখবেন না।
- উত্তর দিক হল ধনের দেবতা কুবেরের দিক এবং পূর্ব দিক হল সূর্য ও ইতিবাচক শক্তির দিক। এই দুই দিকে ঘর মোছার কাপড় রাখা অত্যন্ত অশুভ।
- রান্নাঘরে ঘর মোছার কাপড় রাখলে তা পরিবারের সদস্যদের ক্ষতি করে। শোয়ার ঘরে রাখলে দাম্পত্যজীবনে অশান্তি ডেকে আনে।
বাস্তু নিয়ম লঙ্ঘন করে ঘরের ভুল দিকে ঘর মোছার কাপড় বা নোংরা জিনিস রাখলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে—
আরও পড়ুন:
- উত্তর বা ঈশান কোণে মোছার কাপড় রাখলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। এর ফলে উপার্জনে বাধা আসে, জমানো টাকা জলের মতো খরচ হয়ে যায় এবং মানুষ ঋণের জালে জড়িয়ে পড়তে পারে।
- ভুল দিকে এই সরঞ্জামগুলি রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। ফলে পরিবারের সদস্যদের মধ্যে কারণে-অকারণে তর্ক-বিতর্ক, ভুল বোঝাবুঝি দেখা যায় এবং মানসিক চাপও বৃদ্ধি পায়।
- পূর্ব দিক হল মান-সম্মান এবং উন্নতির দিক। এই দিকে নোংরা কাপড় বা ঝাড়ু রাখলে কর্মক্ষেত্রে বা ব্যবসায় নানা রকম বাধা আসে এবং ভাগ্যের সহযোগিতা পাওয়া যায় না।
- ঘর মোছার কাপড় সব সময় এমন জায়গায় রাখুন যেন বাইরে থেকে আসা কোনও অতিথি বা বাড়ির সদস্যদের চোখে তা সরাসরি না পড়ে। এটি সব সময় আড়ালে বা লুকিয়ে রাখা উচিত।
- ঘর মোছার পর কাপড়টি ভাল করে ধুয়ে, জল নিংড়ে শুকিয়ে তার পর নির্দিষ্ট স্থানে রাখুন। ভেজা ও দুর্গন্ধযুক্ত কাপড় ফেলে রাখবেন না। এর ফলে রাহু এবং কেতুর কুপ্রভাব বাড়ে।
- কখনওই ঘর মোছার কাপড় বা ঝাড়ু দাঁড় করিয়ে রাখবেন না। সব সময় শুইয়ে বা আড়ালে রাখুন।
- সূর্যাস্তের পর বা রাতের বেলা ঘর মোছা বা ঘর মোছার কাপড় ধোয়া বাস্তুমতে অনুচিত।