অনেক বাড়িতেই রাতে খাবার খাওয়ার পর এঁটো বাসন রেখে দেওয়া হয়। আগামিকাল সকালে সেই বাসন পরিষ্কার করা হবে বলে। তবে এটা খুব একটা ভাল অভ্যাস নয়। প্রতি রাতে খাওয়ার পর অন্তত জল দিয়ে সেই বাসন ধুয়ে রাখা উচিত। রাতে এঁটো বাসন রাখলে কখনওই তা সিঙ্ক বা খাবার টেবিলে রাখতে নেই। রাতের এঁটো বাসন এমন জায়গায় রাখতে হয় যেন সকালে ঘুম থেকে উঠে তা কারও নজরে না পড়ে।
কিছু অভ্যাস অজান্তেই আমাদের ক্ষতি ডেকে আনতে পারে। আমরা বেঁচে যাওয়া খাবার যেখানে-সেখানে ফেলে দিই, এটা করাও খুব খারাপ। অনেকেই রাতের এঁটো বাসন খাটের নীচে রেখে দেন। এই রকম করলে বাড়িতে দ্রুত নেগেটিভ শক্তি ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
সারা বছর এঁটো বাসন সকালের অপেক্ষায় ফেলে রাখলেও, জ্যোতিষশাস্ত্র মতে বছরের বিশেষ কয়েকটা দিন রয়েছে যে দিনগুলোতে রাতে এঁটো বাসন ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। এই বিশেষ দিনগুলোতে এঁটো বাসন রাতে রেখে দিলে বিশেষ ক্ষতির আশঙ্কা থেকে যায়।
কোন দিনগুলি এঁটো বাসন রাতে ফেলে রাখতে নেই?
পুর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, একাদশী, নিজের জন্মদিন, বিবাহবার্ষিকীর দিন এঁটো বাসন রাত্রিবেলা ফেলে রাখা যাবে না। এ ছাড়া যে কোনও শুভ দিনে রাতে এঁটো বাসন ধুয়ে রাখা উচিত। এই ছোটখাটো বিষয়গুলো মাথায় রেখে চললে জীবনে উন্নতি হবে দ্রুত এবং বিশেষ কোনও অসুবিধায় পড়তে হবে না।