Advertisement
E-Paper

ঘরে অযথা আলো জ্বেলে রাখেন? এর ফলে রুষ্ট হন মা লক্ষ্মী! অজান্তেই করে ফেলা কিছু ভুলে নষ্ট হয় বাড়ির লক্ষ্মীশ্রী

সময়ের কাজ সময়ে করলে সংসারের মঙ্গল হয়। আবার সঠিক সময়ে যদি সঠিক কাজ না করা হয় তা হলে মা লক্ষ্মী রুষ্ট হন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩
laxmi

—প্রতীকী ছবি।

সারা দিন আমরা নানা ধরনের কাজ করে থাকি। তবে সব কাজ করারই সঠিক একটা সময় থাকে। সময়ের কাজ সময়ে করলে সংসারের মঙ্গল হয়। আবার সঠিক সময়ে যদি সঠিক কাজ না করা হয় তা হলে মা লক্ষ্মী রুষ্ট হন। জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু কাজ রয়েছে যা বাড়িতে করলে সংসারের অমঙ্গল হয় এবং লক্ষ্মীদেবী রুষ্ট হন। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

১) আমরা সকাল-সন্ধ্যা ঘর পরিষ্কার করি। ঝাড়ু দেওয়া হয় অথবা ঘর মোছা হয়। শাস্ত্রমতে, ঘর ঝাড়ু দেওয়া বা মোছার কাজটি ভোরবেলার দিকে করা শুভ। এ ছাড়া সূর্যাস্তের আগে ঘর ঝাড়ু দেওয়া বা মোছা যেতে পারে। সূর্যাস্তের পর কোনও মতে এ কাজ করতে নেই।

২) বাড়িতে অযথা আলো জ্বালিয়ে রাখা খুবই খারাপ। প্রয়োজন ছাড়া আলো না জ্বালিয়ে রাখার চেষ্টা করুন।

৩) বাড়ির দরজা খোলার সময় যেন খুব জোর শব্দ না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং ঘর ছেড়ে বিদায় নেন।

৪) ঘরের দরজা-জানলার রং কালো না করাই ভাল। হালকা রঙের দরজা-জানলা খুবই শুভ বলে মানা হয়।

৫) বাড়িতে ঘড়ি খুব বেশি দিন যেন বন্ধ না থাকে সে দিকে খেয়াল রাখা উচিত। বন্ধ ঘড়ি দ্রুত ঠিক করে ফেলার ব্যবস্থা করতে হবে।

৬) ঘরে ভাঙাচোরা জিনিস জমিয়ে রাখা একেবারেই উচিত নয়।

৭) অনেকের বাড়িতেই দেখা যায় কল থেকে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়ে চলেছে। বাস্তুর ক্ষেত্রে এটি শুভ নয়।

Vastu Tips Vastu Shastra Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy