Advertisement
E-Paper

পুজোয় দান করার কথা ভাবছেন? কোন ধরনের জিনিস দান করলে সুফল প্রাপ্তি হয়? শাস্ত্রমত জেনে নিন

দুর্গাপুজোর পাঁচ দিন দান করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। পরিবারের সকলের নাম দিয়ে দান করা উচিত।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১১:০২

ছবি: এআই সহায়তায় তৈরি।

দুর্গাপুজোর সময় আমরা বিভিন্ন নিয়ম পালন করে থাকি। সেগুলির মধ্যে অন্যতম হল দানের প্রথা। শুধুমাত্র ধর্মীয় নয়, সামাজিক এবং মানসিক দিক থেকেও দানের প্রথা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মানা হয়। দুর্গাপুজোর পাঁচ দিন দান করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। পরিবারের সকলের নাম দিয়ে দান করা উচিত। তবে অবশ্যই মনে রাখতে হবে দান করার সময় মুখে হাসি এবং ভাল মনোভাব রাখতে হবে।

পুজোর পাঁচ দিন কোন জিনিস দান করা শুভ?

পুজোর সামগ্রী-

১) ধূপ-ধুনো, প্রদীপ, ফুল এবং গঙ্গাজল।

২) মায়ের ভোগের সামগ্রী।

৩) মাটির প্রদীপ এবং তেল।

খাওয়ার জিনিস-

১) চাল, ডাল, তেল, লবণ এবং চিনি।

২) ভোগের ফল, মিষ্টি এবং নারকেল।

৩) যে কোনও স্থানে রান্না করা খাবার বিতরণ করা শুভ।

শিক্ষা এবং স্বাস্থ্য সহায়ক সামগ্রী-

১) বই, খাতা, কলম, স্কুলব্যাগ।

২) দরিদ্র পড়ুয়াদের প্রয়োজনীয় সামগ্রী।

৩) ওষুধ, স্যানেটাইজ়ার, সাবান এবং চিকিৎসা সহায়ক জিনিস, এবং রক্ত দান করা অত্যন্ত শুভ।

বস্ত্র-

১) নতুন শাড়ি, ধুতি এবং পাঞ্জাবি।

২) শীতের কম্বল এবং চাদর।

৩) শিশুদের পোশাক।

পুজোর কোন দিন কী দান করবেন?

ষষ্ঠী – ফল এবং মিষ্টি।

সপ্তমী– পুজোর সামগ্রী এবং ফুল।

অষ্টমী– অন্ন ও পোশাক।

নবমী– শিশুদের জন্য শিক্ষার সামগ্রী।

দশমী– কম্বল এবং স্বাস্থ্য সামগ্রী।

Durga Puja Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy