চলতি বছর ১০ অক্টোবর, শনিবার মহালয়া। অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়। এই দিনটি প্রেতকর্ম করার জন্য শুভ। সেই কারণে মহালয়ার ভোরে অনেকে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণ করে থাকেন। এই তিথিতেই মর্ত্যে সন্তানদের নিয়ে দেবী দুর্গার আগমন ঘটে বলে বিশ্বাস। মহালয়া হল দেবীপক্ষের সূচনা তিথি। সেই কারণে বিশেষ এই দিনে বিভিন্ন টোটকা পালনের নিদান দেয় শাস্ত্র। মহালয়ার সন্ধ্যায় যদি বিশেষ একটি টোটকা পালন করা যায়, তা হলে সংসারে সুখ-শান্তির কোনও অভাব থাকে না বলে বিশ্বাস। কী করতে হবে, জেনে নিন।
মহালয়ার সন্ধ্যায় কোন টোটকা মানতে হবে?
এই দিন সন্ধ্যা নামার আগে সদর দরজার সামনের অংশ ভাল ভাবে পরিষ্কার করে নিন। তার পর সারা বাড়িতে গঙ্গাজল ছেটান। এর পর ঠাকুরের আসনের ডান পাশে একটা ঘিয়ের প্রদীপ ধরান। সদর দরজার পাশে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। লক্ষ্য রাখবেন, প্রদীপটি যেন দক্ষিণমুখী হয়। একই সঙ্গে প্রদীপের মুখটি যেন বাড়ির বাইরের দিকে থাকে সে বিষয়েও নজর রাখতে হবে। তবে মেঝের উপর সরাসরি প্রদীপ রাখা যাবে না। নিচে কোনও কাগজ বা পাতা দিয়ে সেটির উপর প্রদীপ রাখতে হবে।
উপকারিতা:
- বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়।
- পূর্বপুরুষের আত্মা শান্তি পায় এবং দেবী দুর্গার কৃপা লাভ করা যায়।
- বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়।