Advertisement
E-Paper

গরম থেকে রেহাই, তবে বাস্তু না মেনে ভুল দিকে শীতাতপ যন্ত্র বসালেই হবে অমঙ্গল, বিঘ্ন হবে পরিবারের শান্তিও

শীতাতপ যন্ত্র যে হেতু বাতাস এবং শীতলতার সঙ্গে সম্পর্কিত, তাই এর সঠিক দিক নির্বাচন করা অত্যন্ত জরুরি। বাস্তু না মেনে ভুল দিকে শীতাতপ যন্ত্র বসালে তার নেতিবাচক প্রভাব পড়ে পরিবারের সদস্যদের উপর।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১০:৫৭

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের সঠিক দিকে শীতাতপ যন্ত্র বসানো হলে তা কেবল ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না। বরং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ এবং সুখ-শান্তি বজায় রাখতেও সাহায্য করে। শীতাতপ যন্ত্র যে হেতু বাতাস এবং শীতলতার সঙ্গে সম্পর্কিত, তাই এর সঠিক দিক নির্বাচন করা অত্যন্ত জরুরি। বাস্তু না মেনে ভুল দিকে শীতাতপ যন্ত্র বসালে তার নেতিবাচক প্রভাব পড়ে পরিবারের সদস্যদের উপর। শীতাতপ যন্ত্র বসানোর জন্য ঘরের কোন দিক শুভ এবং কোন দিক অশুভ বলে গণ্য করা হয় তা নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—

উত্তর-পশ্চিম দিক

বাস্তুশাস্ত্রে উত্তর-পশ্চিম দিককে বায়ব্য কোণ বা বাতাসের দিক বলা হয়। যে হেতু শীতাতপ যন্ত্র বাতাস এবং শীতলতা দেয়, তাই এই দিকে শীতাতপ যন্ত্রটি বসানো শুভ বলে মনে করা হয়। এই দিকে শীতাতপ যন্ত্র লাগালে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ ঠিক থাকে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মধুর হয়।

উত্তর বা পূর্ব দিক

উত্তর এবং পূর্ব দিককে বাস্তুমতে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে ধরা হয়। এই দুই দিক থেকে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে শীতাতপ যন্ত্র লাগালে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং তার পাশাপাশি বাড়ির সদস্যদের শান্তি, কর্মক্ষমতা ও সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে।

দক্ষিণ-পূর্ব দিক

দক্ষিণ-পূর্ব দিক হল অগ্নির দিক। শীতাতপ যন্ত্র যে হেতু জল এবং বাতাসের উপাদান, তাই অগ্নিকোণে শীতাতপ যন্ত্র লাগালে অগ্নি এবং জলের উপাদানের মধ্যে সংঘাত তৈরি হয়। এর ফলে শীতাতপ যন্ত্রটি ঘন ঘন খারাপ হতে পারে। বাড়িতে আর্থিক ক্ষতি হতে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে মেজাজ খিটখিটে হওয়া বা ঝগড়াঝাঁটি বাড়ার আশঙ্কা থাকে।

দক্ষিণ বা পশ্চিম দিক

দক্ষিণ এবং পশ্চিম দিককে বাস্তুমতে ভারী এবং আবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এই দিকগুলি স্থায়িত্বের প্রতীক। এই দিকের দেওয়ালে শীতাতপ যন্ত্র বসালে তা শুভ শক্তির প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। বিশেষ করে দক্ষিণ দিকে শীতাতপ যন্ত্র লাগালে গৃহকর্তার পেশাজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উত্তর-পূর্ব দিক

উত্তর-পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ বাস্তুমতে অত্যন্ত সংবেদনশীল দিক। এই দিকটি সব সময় সম্পূর্ণ খালি, পরিষ্কার এবং হালকা রাখা উচিত। এই কোণে শীতাতপ যন্ত্র লাগালে বাস্তুদোষ তৈরি হয়, যা বাড়ির সুখ-শান্তি এবং আর্থিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে।

খেয়াল রাখতে হবে শীতাতপ যন্ত্র থেকে কখনও যেন জল চুঁইয়ে না পড়ে। বাস্তু অনুযায়ী, শীতাতপ যন্ত্র থেকে ঘরের ভিতর জল পড়া আর্থিক অনটন এবং নেতিবাচকতার লক্ষণ। তা ছাড়া, দীর্ঘ দিন ধরে খারাপ বা বন্ধ হয়ে পড়ে থাকা শীতাতপ যন্ত্র ঘরে রাখা অশুভ। এটি ঘরের শক্তির প্রবাহকে স্থবির করে দেয়।

Vastu Remedies Air Conditioner

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy