Advertisement
E-Paper

শরদ পওয়ারের নাতি তথা বিধায়ক রোহিতের আপ্তসহায়কের শিশুকন্যার রহস্যমৃত্যু! কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে নামল পুলিশ

রবিবার সকালে মহারাষ্ট্রের পুণে জেলার বারামতীতে রোহিতের আপ্তসহায়কের বাড়ির অনতিদূরে, রাস্তার উপরে পড়ে ছিল ওই কিশোরীকন্যার দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৬:৩০
(বাঁ দিকে) শরদ পওয়ার এবং রোহিত পওয়ার (ডান দিকে)।

(বাঁ দিকে) শরদ পওয়ার এবং রোহিত পওয়ার (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শরদ পওয়ারের নাতি রোহিত পাওয়ারের আপ্তসহায়কের কিশোরীকন্যার মৃত্যু ঘিরে রহস্য। পার্থ এনসিপি (এসপি)-র বিধায়কও বটে। তাঁর দীর্ঘদিনের সঙ্গী তথা আপ্তসহায়ক অজিত দশাভাতারের ১৪ বছর বয়সি শিশুকন্যার দেহ উদ্ধার হয় রবিবার। মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

রবিবার সকালে মহারাষ্ট্রের পুণে জেলার বারামতীতে রোহিতের আপ্তসহায়কের বাড়ির অনতিদূরে, রাস্তার উপরে পড়ে ছিল ওই কিশোরীকন্যার দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ বারমতীর সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানানো সম্ভব হবে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ১৪ বছরের ওই শিশুকন্যা অবনী শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তার আগে মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল তার। সেই রাগেই সে বাড়়ি ছেড়েছিল বলে জানা গিয়েছে। গভীর রাত পর্যন্ত সে বাড়ি না-ফেরায় তার পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ অবনীর খোঁজে তল্লাশিও শুরু করে। তার মাঝেই রবিবার তার দেহ উদ্ধার হয়। এক পুলিশ আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।

আপ্তসহায়কের কন্যার মৃত্যুসংবাদ পেয়েই বারামতী হাসপাতালে যান রোহিত। তিনি বলেন, “অজিত দীর্ঘদিন আমার সঙ্গে কাজ করছেন। এত ছোট একটি বাচ্চার সঙ্গে কী করে এমন ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না। আমি পুলিশ এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্তে কোনও গাফিলতি থাকা উচিত নয়।” প্রসঙ্গ, শরদ পওয়ারের জ্যেষ্ঠভ্রাতা আপ্পাসাহেব (দিনকররাও) পওয়ারের নাতি হলেন রোহিত। তিনি মহারাষ্ট্রের কারজাত-জামখেড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক।

Sharad Pawar Death Maharashtra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy