Advertisement
E-Paper

ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকাকে কোপালেন, পরে ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মঘাতী অন্ধ্রের যুবক! সম্পর্কের টানাপড়েনের জের?

পুলিশ জানিয়েছে, এর আগে কোনও পক্ষ থেকেই কোনও অভিযোগ ছিল না। ওই যুবকের বিরুদ্ধে অতীতে কোনও ফৌজদারি মামলাও ছিল না বলে জানা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১৯:৪৮
A man attacks lover with sharp weapon, then jumps to death in Andhra Pradesh

(বাঁ দিকে) প্রেমিকা মহালক্ষ্মীকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মঘাতী প্রেমিক (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্পর্কে টানাপড়েন, অশান্তি। তার জেরেই প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন প্রেমিক। পরে বাড়ি ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জেলায়।

পুলিশ সূত্রে খবর, ১৯ বছর বয়সি মহালক্ষ্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন চেন্নাইয়া ওরফে মনকু নামে এক যুবক। দু’জনের বিয়ে নিয়েও কথাবার্তা চলছিল দুই পরিবারের মধ্যে। পুলিশের অনুমান, বিয়ে নিয়ে মহালক্ষ্মী এবং চেন্নাইয়ার মধ্যে কয়েক দিন ধরে অশান্তি হচ্ছিল। সেই অশান্তির কারণে চেন্নাইয়া তাঁর প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হামলার পর নিজে পাশের বাড়ির ছাদে উঠে যান চেন্নাইয়া। ছাদ থেকে ঝাঁপ মারেন তিনি। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে চেন্নাইয়াকে বাঁচানো যায়নি।

পুলিশ জানিয়েছে, মহালক্ষ্মীর ঘাড়-সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক। অজিত সিংহ নগর থানার সার্কেল ইনস্পেক্টর ডি চন্দ্রশেখর জানান, হামলা এবং তার পরবর্তী পর্যায়ে কী কী ঘটেছিল, তা পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হচ্ছে। ঠিক কী কারণে মহালক্ষ্মীকে ধারালো অস্ত্রের আঘাত করলেন চেন্নাইয়া, তা খতিয়ে দেখতে হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এর আগে কোনও পক্ষ থেকেই কোনও অভিযোগ ছিল না। চেন্নাইয়ার বিরুদ্ধে অতীতে কোনও ফৌজদারি মামলাও ছিল না বলে জানা গিয়েছে। তিনি শ্রীকাকুলাম জেলার বাসিন্দা। রঙের কাজ করতে বিজয়ওয়াড়ায় আসা-যাওয়া ছিল। তদন্তকারীরা ঘটনার ক্রম, সাক্ষীদের বয়ান এবং কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন।

Andhra Pradesh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy