Advertisement
E-Paper

ভোট ঘোষণার আগেই পঞ্জাবে এক তৃতীয়াংশ প্রার্থীর নাম ঘোষণা করল আপ! মুখ্যমন্ত্রী মান লড়বেন পুরনো আসনেই

আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের সঙ্গে পঞ্জাবে বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে ক্ষমতাসীন আপ একক শক্তিতে ১১৭টি বিধানসভা আসনেই লড়ার কথা ঘোষণা করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৪:৪৫
ভগবন্ত মান।

ভগবন্ত মান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা অন্তত সাড়ে তিন মাস পরে। কিন্তু অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (আপ) আগে থেকেই রাজনৈতিক তৎপরতা শুরু করেছে সে রাজ্যে। পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনের মধ্যে শনিবার ৪০টিতে প্রার্থীদের নাম ঘোষণা করল তারা।

আপ-এর প্রার্থিতালিকা জানাচ্ছে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এ বারও তাঁর পুরনো কেন্দ্র, সঙ্গরুর জেলার ধুরি থেকে লড়বেন। ২০২২ সালে ওই আসনে প্রায় ৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তিনি। এ ছাড়া বিদায়ী বিধানসভার স্পিকার কুলতার সিংহ সান্ধওয়ান ফরিদকোট জেলার কোথকাপুরা থেকে এবং প্রভাবশালী দুই মন্ত্রী— সঞ্জীব অরোরা লুধিয়ানা-পশ্চিম এবং কুলদীপ সিংহ ধালিওয়াল অমৃতসরের অজ়নালা বিধানসভা আসন থেকে আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের সঙ্গে পঞ্জাবে বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে ক্ষমতাসীন আপ একক শক্তিতে ১১৭টি বিধানসভা আসনেই লড়ার কথা ঘোষণা করেছে। ২০২২ সালে ৯২টি আসনে জিতে পঞ্জাবে সরকার গড়েছিল কেজরীর দল। মাস ছয়েক আগে রাঘব চড্ঢা-সহ আপের সাত জন রাজ্যসভা সাংসদ বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে স্বাতী মালিওয়াল ছাড়া বাকি ছ’জনই পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত (রাঘব, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, শিল্পপতি অশোক মিত্তল, রাজেন্দ্র গুপ্ত এবং বিক্রম সাহনে)। সেই ধাক্কা সামলে আপের এই তৎপরতা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন ভোট-পণ্ডিতদের একাংশ।

Aam Aadmi Party Punjab Assembly Elections AAP Bhagwant Mann

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy