দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বিক্ষোভ কর্মসূচির জেরে লোকসানের আশঙ্কা করছেন রাজধানীর ব্যবসায়ীদের একাংশ। দীপাবলি, ধনতেরসের আগে ব্যবসায়ীদের লোকসান করানোর অভিযোগ তুলে কংগ্রেসকে বিঁধেছে বিজেপিও। এই আবহে বিজেপির বিরুদ্ধেই জোর করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ তুললেন রাহুল গাঁধী।
রবিবার রামলীলা ময়দানে যাওয়ার পথে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন রাহুল। সেখানে লোকসভার বিরোধী দলনেতা লেখেন, “আমরা প্রত্যেককে বলেছি যে, যখন আপনারা সভায় আসবেন, তখন কিছু কেনাকাটা করবেন। কিন্তু যখন আমরা কনট প্লেসে এলাম, দেখলাম যে, বিজেপি প্রতিটি দোকান জোর করে বন্ধ করছে। সুতরাং, আপনাদের জানা উচিত, কারা ব্যবসায়ীদের ক্ষতি করছে আর কী ভাবে এটা হচ্ছে।”
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিল চেয়ে রামলীলা ময়দানে সভা করছে বিরোধী দলগুলি। সভায় যোগ দেন রাহুল গাঁধী, সনিয়া গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এমএ বেবি, অখিলেশ সিংহ যাদব প্রমুখ। এর আগে এই সভার দিনক্ষণ এবং স্থান বদল করার আর্জি জানিয়ে একাধিক বার রাহুল গাঁধীকে চিঠি দিয়েছেন ল্লির ব্যবসায়ীদের সংগঠন ‘চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’ (সিটিআই)-র চেয়ারম্যান ব্রিজেশ গোয়ল।
রবিবার রাহুলকে একই আর্জি জানিয়ে চতুর্থ চিঠিটি পাঠান ব্রিজেশ। এই চিঠিতে তিনি দাবি করেন, বিরোধী জোটের সভার জন্য রামলীলা ময়দানের আশপাশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে ৩ লক্ষ দোকানের মধ্যে আড়াই লক্ষই বন্ধ থাকবে। তাই রাহুল সভায় যোগ দেওয়া প্রত্যেককে কেনাকাটার পরামর্শ দিলেও তাতে বিশেষ লাভ হবে না বলে দাবি করে ব্যবসায়ীদের সংগঠনটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
- সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
-
শেষমুহূর্তে স্থগিত জ্ঞানেশের অপসারণে ‘নকল সংসদ’! নাম ও পদ্ধতি পাল্টেছিল আগেই, নেপথ্যে কোন কোন কারণ?
-
ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা, এখনও ‘অজানা’ জায়গায় আটক সিজেপি প্রধান দিপকে, দাবি সঙ্গীদের
-
তেরঙা যাত্রার জন্য বাড়ি থেকে বেরিয়েই আটক দিপকে! যন্তর মন্তরের কাছ থেকে নেহাকেও আটক করল দিল্লি পুলিশ
-
‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে দিপকেকে নোটিস দিল পুলিশ, তবে নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্টও
-
বিরোধী ঐক্যের ডাক দিপকের! তেরঙা অভিযান নিয়ে হুঁশিয়ারি দিল্লি পুলিশের, মার্কিন নাগরিক ইমরানকে দেশ ছাড়ার নোটিস