Advertisement
E-Paper

নবীন প্রজন্মকে কাছে টানতে নতুন টিম নিতিনের, বিজেপি সভাপতির সঙ্গী হচ্ছেন স্মৃতি ইরানি, বিনোদ তাওড়েরা

বিজেপি সভাপতি নিতিন ছাড়াও ওই টিমে রয়েছেন, দলের দুই সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও স্মৃতি ইরানি, গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘবী এবং ছত্তীসগঢ়ের মন্ত্রী তথা প্রাক্তন আইএএস আধিকারিক ওপি চৌধরী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ১৭:৩২
BJP President Nitin Nabin sets up Gen Z outreach team, Smriti Irani, Vinod Tawde, Harsh Sanghavi, OP Choudhary key members

দলের নবনিযুক্ত সর্বভারতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠকে নিতিন নবীন-সহ অন্যান্য বিজেপি নেতা। ছবি: সংগৃহীত।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অবস্থান-বিক্ষোভ এবং তার অভিঘাতে দেশ জুড়ে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের সক্রিয় যোগাযোগ গড়ে তোলার উপরে জোর দিলেন দলের সভাপতি নিতিন নবীন। শনিবার দলের নবনিযুক্ত সর্বভারতীয় পদাধিকারীদের প্রথম বৈঠকে এই উদ্দেশে একটি নতুন টিম গড়ার কথা ঘোষণা করেছেন তিনি।

সভাপতি নিতিন ছাড়াও ওই টিমে রয়েছেন, দলের দুই সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও স্মৃতি ইরানি, গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘবী এবং ছত্তীসগঢ়ের মন্ত্রী তথা প্রাক্তন আইএএস আধিকারিক ওপি চৌধরী। শীঘ্রই আরও কয়েক জন নেতাকে টিমের অন্তর্ভুক্ত করা হবে বলে বিজেপি সূত্রে খবর। নিট-এর প্রশ্নফাঁস ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই দেশ জুড়ে পাল্টা কর্মসূচিতে নেমেছেন বিজেপির ছাত্র-যুবরা। ‘ময়দানি রাজনীতি’র পাশাপাশি এই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে সমাজমাধ্যম। শুধু ফেসবুক বা এক্স হ্যান্ডল নয়, ইনস্টাগ্রাম, রেডিট, স্ন্যাপচ্যাটের মতো ‘সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম’-কেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপির তরুণ প্রজন্ম। বিজেপির এক নেতা শনিবার বলেন, ‘‘আমাদের নতুন জেন জ়ি (এটি আদতে আমেরিকায় বিপণন কৌশলের অঙ্গ হিসাবে বয়সভিত্তিক বিভাজন, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মানো প্রজন্মকে বোঝাতে ব্যবহার করা হয়) আউটরিচ টিমের সদস্য সঙ্ঘবী ও চৌধরী সমাজমাধ্যম ব্যবহারে দক্ষ।’’

যন্তর মন্তরে সিজেপি-র ধর্না-বিক্ষোভ এবং রাজ্যে রাজ্যে আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার পরেও অসন্তোষের আঁচ পুরোপুরি মেটেনি। বরং স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশ জুড়ে ‘স্কুল ঠিক করো’ প্রচার অভিযান শুরু করেছে ককরোচ বাহিনী। অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কাদের সেই কর্মসূচিতে বিজেপির হামলার অভিযোগও উঠেছে ইতিমধ্যেই। অন্য দিকে, সক্রিয় হয়েছে বিরোধী শিবিরও। নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে নতুন প্রজন্মের আন্দোলন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার আবহে কংগ্রেস গোটা দেশের ৮০০টি ছোট ও মাঝারি শহরে ছাত্রদের নিয়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ শীর্ষক জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দলনেতা রাহুল গাঁধী ইতিমধ্যেই রাজস্থানের কোটা, উত্তরাখণ্ডের দেহরাদূন এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ সভা করেছেন। তাতে নতুন প্রজন্মের সাড়াও মিলেছে। এই আবহে শনিবার বিজেপির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে তরুণ প্রজন্মের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের মন বোঝার চেষ্টা করবে নিতিনের নতুন টিম।

Nitin Nabin Gen Z Smriti Irani BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy