Advertisement
E-Paper

জম্মুর বিদ্যুৎকেন্দ্রে এলোপাথাড়ি গুলি সিআইএসএফ জওয়ানের! প্রাণ হারালেন এক অফিসার-সহ তাঁর চার সহকর্মী

গুলি লেগে গুরুতর আহত হন চার জওয়ান। তাঁদের এনএইচপিসি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান তাঁরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৬
কাঠুয়ায় গুলি চালানোর অভিযোগ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে।

কাঠুয়ায় গুলি চালানোর অভিযোগ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার একটি বিদ্যুৎ প্রকল্পে নিহত চার সিআইএসএফ জওয়ান। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় নিজের সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি ছুড়ছিলেন তাঁদেরই এক সহকর্মী। তাতেই এই কাণ্ড। নিহতদের মধ্যে রয়েছেন এক সহকারী কমান্ডান্ট। অভিযু্ক্তকে গ্রেফতার করা হয়েছে। বন্দুকও বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর।

সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হিমাচলপ্রদেশ সীমান্তের কাছে মাশকা গ্রামের একটি জলবিদ্যুৎকেন্দ্রে হেড কনস্টেবল অভিদেশ কুমার নিজের বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকেন। অভিযোগ, সহকর্মীদের সঙ্গে বচসা হয়েছিল তাঁর। সেই কারণে গুলি ছুড়তে থাকেন। তাঁরা সকলেই ওই জলবিদ্যুৎ কেন্দ্রের পাহারার দায়িত্বে ছিলেন।

গুলি লেগে গুরুতর আহত হন চার জওয়ান। তাঁদের এনএইচপিসি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান তাঁরা। মৃতদের পরিচয় প্রকাশ করেছে সিআইএসএফ— অ্যাসিসট্যান্ট কমিশনার অঙ্কিতকুমার পাণ্ডে, সাব ইনস্পেক্টর লক্ষ্মণ সিংহ, কনস্টেবল রফিক আহমেদ, সন্দীপ কুমার। কী নিয়ে বচসা শুরু হয়েছিল, এখন তা তদন্ত করে দেখছে পুলিশ।

CISF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy