Advertisement
E-Paper

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধ করার নোটিস দিল লাদাখ প্রশাসন! জ্ঞানেশ বিরোধী আন্দোলন সমর্থনের মাসুল?

লাদাখের রাজধানী লেহ্-র মহকুমাশাসকের (তহশিলদার) জারি করা নোটিস মঙ্গলবার পাঠানো হয়েছে ওয়াংচুকের স্ত্রী, ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখ’-এর প্রতিষ্ঠাতা-কর্ণধার গীতাঞ্জলি জে আংমো-কে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ২৩:০৩
পরিবেশকর্মী তথা সমাজসৈনিক সোনম ওয়াংচুক।

পরিবেশকর্মী তথা সমাজসৈনিক সোনম ওয়াংচুক। — ফাইল চিত্র।

নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে ককরোচদের আন্দোলনে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন তিনি। সংহতি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং এসআইআর বাতিলের দাবিতে এ বারের আন্দোলনেও। লাদাখের সেই পরিবেশকর্মী তথা সমাজসৈনিক সোনম ওয়াংচুকের ‘ডেজ়ার্ট ফ্লাওয়ার স্কুল’ বন্ধ করার নির্দেশ দিল ওই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। তাদের অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই স্কুলটি চালু করে দেওয়া হয়েছে।

লাদাখের রাজধানী লেহ্-র মহকুমাশাসকের (তহশিলদার) জারি করা নোটিস মঙ্গলবার পাঠানো হয়েছে ওয়াংচুকের স্ত্রী, ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখ’-এর প্রতিষ্ঠাতা-কর্ণধার গীতাঞ্জলি জে আংমো-কে। নোটিসে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাই কোর্টে বিচারাধীন জমি মামলায় প্রভাব ফেলতে পারে, এমন কোনও কাজ যেন না করা হয়। লাদাখ প্রশাসনের দাবি, গত ২২ সেপ্টেম্বর আংমো লেহ্‌র ডেপুটি কমিশনারকে চিঠি লিখে স্কুলের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সদস্যদের জন্য একটি ছাড়পত্র (নো-অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) চেয়েছিলেন। কিন্তু, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে সেই ছাড়পত্র আসার আগেই স্কুলে ক্লাস শুরু করে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে আদালতের চূড়ান্ত নির্দেশ না মেলা পর্যন্ত স্কুল চালানোর বিষয়ে কোনও রকম পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে নোটিসে। প্রসঙ্গত, ২০১৮ সালে ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখ’-কে ফিয়াং থাং এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তোলার জন্য প্রশাসন ৪০ বছরের লিজে ১,০৭৬ কানাল জমি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ২০২৫-এ লাদাখ প্রশাসন সেই বরাদ্দ বাতিল করে দেয়। ওয়াংচুকের পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

Sonam Wangchuk Ladakh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy