Advertisement
E-Paper

‘সন্ত্রাসবাদ রুখতে দ্বিচারিতা নয়’! এসসিও সম্মেলনে পাক বিদেশমন্ত্রীর সামনেই কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ

সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে রাজনাথ বলেন, “সন্ত্রাসবাদ সমাজকে বিপথে চালিত করে। আমাদের যুব সম্প্রদায়কে তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১৪:৪৯
তাজিকিস্তানে এসসিও বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

তাজিকিস্তানে এসসিও বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে দ্বিচারিতা নয়! তাজিকিস্তানের দুশানবে-তে এসসিও সম্মেলনের রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে এমনটাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি যখন এই মন্তব্য করেন, তখন তাঁর সঙ্গে একই টেবিলে বসে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার।

সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে বলতে গিয়ে রাজনাথ বলেন, “সন্ত্রাসবাদ সমাজকে বিপথে চালিত করে। আমাদের যুব সম্প্রদায়কে তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে।” এই প্রসঙ্গে রাজনাথের সংযোজন, “সন্ত্রাসবাদের সমর্থনে কোনও যুক্তি দেওয়া যায় না। এটিকে মোকাবিলার প্রশ্নে কোনও দ্বিচারিতা নয়। যারা সন্ত্রাসবাদীদের আর্থিক কিংবা অন্য ভাবে সাহায্য করে, আশ্রয় দেয়, তাদের কোনও ঠাঁই নেই। সন্ত্রাসবাদের আঁতুড়ঘরকে যৌথ ভাবে শেষ করে দেওয়া উচিত।”

রাজনাথ কোনও দেশের নাম না-করলেও অনেকেই মনে করছেন যে, তাঁর নিশানায় ছিল পাকিস্তানই। পাকিস্তানের বিরুদ্ধে বার বার সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করেছে নয়াদিল্লি। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাক এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করার পরিকল্পনা করে ভারত। সেই মতো শুরু হয় সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’।

Rajnath Singh SCO

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy