Advertisement
E-Paper

সৌরভ, রাঙ্কাদের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটিও অপরাধদমন শাখার হাতে তুলে দিল দিল্লি পুলিশ, জেলমুক্তি হবে? শুনানি বুধবার

যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরিয়ে সেখানে যাবতীয় আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ করে দেওয়ার পরে গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সেখানে ঢুকেছিলেন রাঙ্কা, সৌরভেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ০৮:০৬
সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস।

সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে আরও একটি মামলা অপরাধদমন শাখার (ক্রাইম ব্রাঞ্চ) হাতে তুলে দিল দিল্লি পুলিশ। সংবাদসংস্থা পিটিআই সূত্র উল্লেখ করে জানিয়েছে, সিজেপি নেতাদের বিরুদ্ধে দ্বিতীয় মামলার তদন্তও করবে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। বর্তমানে তাঁরা তিহাড় জেলে রয়েছেন। দুই নেতার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে সিজেপি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। বুধবারই সেই শুনানি হতে পারে।

যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরিয়ে সেখানে যাবতীয় আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ করে দেওয়ার পরে গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সেখানে ঢুকেছিলেন রাঙ্কা, সৌরভেরা। তাঁদের সঙ্গে সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্দে এবং আরও ১১ জন ছিলেন। সকলকে আটক করে পুলিশ। শিন্দে-সহ বাকিদের পরে ছেড়ে দেওয়া হলেও রাঙ্কাদের গ্রেফতার করা হয়। স্পেশাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিলেন। এই ঘটনায় দিল্লি পুলিশ মোট দু’টি এফআইআর করে। প্রথম মামলাটি সোমবার অপরাধদমন শাখার হাতে তুলে দেওয়া হয়েছিল। দ্বিতীয় মামলাটি দেওয়া হল মঙ্গলবার।

দুই সিজেপি নেতার পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ সোমবারই শেষ হয়েছিল। বিচারক আরও দু’দিন তা বৃদ্ধি করেছেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করে সিজেপি। মঙ্গলবার রাতেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল। দলের আইন বিষয়ক প্রধান রত্না সিংহ জানিয়েছিলেন, আর এক মিনিটও সৌরভ বা রাঙ্কাকে গারদের পিছনে রাখা উচিত হবে না। কিন্তু উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চে বুধবার মামলাটি তালিকায় রাখা হয়েছে। তা ছাড়া, দু’দিন হেফাজত বৃদ্ধির মেয়াদও বুধবার শেষ হচ্ছে। স্পেশাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে বুধবার দুপুরে রাঙ্কাদের ফের হাজির করানো হবে।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে পথে নেমেছে সিজেপি। গত ১০ অক্টোবর যন্তর মন্তরে তারা আন্দোলনের ডাক দিয়েছিল। ওই দিন দিল্লি বিমানবন্দরে নামতেই সৌরভ, রাঙ্কা এবং সিজেপি প্রধান অভিজীত দিপকে-কে বিমানে উঠে আটক করে পুলিশ। পরে শান্তি ভঙ্গ না করার বন্ডে সই করিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তার পরেই যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করে পুলিশ। কিন্তু তার পরেও সৌরভেরা যন্তর মন্তরে প্রবেশ করে। জাতীয় পতাকা ওড়াতে ওড়াতে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। প্রথমে তাঁদের আটক করে পুলিশ। পরে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ এবং আইন না মেনে শান্তিশৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর অভিযোগ রয়েছে।

সংক্ষেপে
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
  • সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
Delhi Delhi High Court CJP Cockroach Janta Party Saurav Das Ashutosh Ranka

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy