পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় বার ভারত সফরে এলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। মঙ্গলবার দুপুরে মুম্বইয়ে পৌঁছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে সস্ত্রীক গেলেন গেটওয়ে অফ ইন্ডিয়ায়। পাশাপাশি, ২৬/১১ সন্ত্রাসে নিহতদের স্মৃতিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। বিকেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে বৈঠকের পরে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারির গুরুত্বের কথাও খোলাখুলি জানালেন।
মুম্বইয়ের ছত্রপতী শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুর সওয়া ২টো নাগাদ অবতরণ করেছিল রুবিয়োর বিমান। গেটওয়ে অফ ইন্ডিয়া এবং ২৬/১১ স্মৃতিসৌধ ঘুরে ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করতে যান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রুবিয়ো। তাঁকে প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে জানতে চাওয়া হলে বলেন, ‘‘আমেরিকার বিদেশ দফতর বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করে না। তবে ঘটনাপ্রবাহের সঙ্গে আমরা খুবই সক্রিয় ভাবে জড়িত। আমার সমপদস্থ কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমি এ বিষয়টিকে খুবই গুরুত্ব দিই। আমরা চুক্তির খুব, খুব কাছাকাছি রয়েছি। আমি বলব, চুক্তি সম্পাদন করা ছাড়া যতটা কাছাকাছি থাকা সম্ভব, আমরা ঠিক ততটাই কাছাকাছি রয়েছি।’’
তবে বাণিজ্যচুক্তির খসড়া নিয়ে যে এখনও নয়াদিল্লি-ওয়াশিংটন ঐকমত্য হয়নি, রুবিয়োর মন্তব্যে তা স্পষ্ট হয়েছে। তিনি বলেন, ‘‘আমার মনে হয়, চুক্তি চূড়ান্ত করার জন্য অল্প কয়েকটি বিষয় বাকি আছে। আমার মনে হয়, খুব দ্রুত তা হয়ে যাবে। আমরা আশা করছি, শিগগিরই ঘোষণা করার মতো কিছু সুখবর থাকবে এবং এর পর চুক্তি সই করা হবে।’’ পৌনে ৪টে নাগাদ শুরু হয় দুই বিদেশ-কর্তার বৈঠক। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং খনিজ প্রসঙ্গ, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতি দ্বিপাক্ষিক সুসম্পর্কের পথে অন্তরায় হতে পারে, বার্তা দিয়েছেন জয়শঙ্কর।
তাৎপর্যপূর্ণ ভাবে বিদেশমন্ত্রী জয়শঙ্করের আলোচনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়াদিল্লির বহুমুখী জ্বালানি আমদানি নীতির প্রশংসা করেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো! তিনি বলেন, ‘‘আমি মনে করি ভারত বারবার যা প্রকাশ করেছে তা হল তাদের জ্বালানি-উৎসের বৈচিত্র বৃদ্ধির চেষ্টা, যা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। তবে রাতারাতি এই পরিবর্তন করা সহজ নয়। আমি মনে করি তাদের এই বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আমরা তা দেখে অত্যন্ত আনন্দিত।’’ প্রসঙ্গত, আগেই ট্রাম্পের তরফে রাশিয়ার বিকল্প তেল সরবরাহকারী হিসেবে ভেনেজুয়েলার নাম তুলে ধরা হয়েছে। রুবিয়ো মঙ্গলবার ওয়াশিংটনের কাছে নয়াদিল্লির গুরুত্ব এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের যৌথ সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা এবং প্রযুক্তি সহযোগিতার বিষয়ও এসেছে রুবিয়োর বক্তব্যে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের সঙ্গে ফের ফোনে কথা বললেন মোদী, শুল্ক-শঙ্কার আবহে আলোচনায় কী কী প্রসঙ্গ? জানালেন প্রধানমন্ত্রী
-
রাশিয়ার তেল কিনলে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক! মার্কিন আইনসভা প্রাথমিক সম্মতি দিল ট্রাম্পের বিলে
-
‘বাণিজ্যচুক্তি নিয়ে কাজ করছি আমরা’, মোদীর সঙ্গে বৈঠকে ট্রাম্প জানালেন, ভারত আক্রান্ত হলে পাশে দাঁড়াবে আমেরিকা
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের