Advertisement
E-Paper

তুলতুলে বান মি থেকে মুচমুচে বাগেট, বিশ্বের কোন দেশে জলখাবারে কেমন পাউরুটি খাওয়া হয়?

পাউরুটি মানেই কি সাদা বা ব্রাউন ব্রেড? তা কিন্তু নয়। পাউরুটির আকার, স্বাদ ও বৈশিষ্ট্য এক-এক দেশে এক-এক রকম। ফরাসিরা যেমন পাউরুটি পছন্দ করেন, মেক্সিকোতে তেমনটা খাওয়া হয় না। বিশ্বের কোন দেশের পাউরুটির কী বিশেষত্ব?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৭
Baguette to Bánh Mì, Exploring Iconic Breads Around the Globe

পাউরুটির স্বাদে বিশ্বভ্রমণ, বিশ্বের অদ্ভুত কিছু পাউরুটি চিনে নিন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ধবধবে সাদা পাউরুটিতে পুরু করে মাখন মাখালে ক্যালোরি বেড়ে যাওয়ার ভয়। অগত্যা বাঙালির পাতে ঠাঁই পেয়েছে ব্রাউন ব্রেড। তারও নানা ধরন আছে। তবে সাদা-খয়েরির সীমানা পার হলে দেখা যাবে, পাউরুটিরও কত রূপ! ফরাসিরা যেমন পাউরুটি খান, মেক্সিকো বা ভিয়েতনামে আবার তেমনটা চলে না। ভৌগোলিক সীমানা আর সংস্কৃতির বদলে পাউরুটির আকার, স্বাদ, তৈরির পদ্ধতি, সবই বদলে গিয়েছে। বিশ্বের এক-একটি দেশে পাউরুটি এক-এক রকমের। খাওয়ার পদ্ধতিও আলাদা।

বান মি

বান মি

বান মি

ভিয়েতনামের পাউরুটি। অনেকটা হট ডগের মতো। ভিতরে মাংসের কিমা, নানা রকম সব্জি, চিজ়, ধনেপাতা ও গোলমরিচ ঠেসে খাওয়া হয়। বাইরেটা মুচমুচে, ভিতরে টক-ঝাল মিষ্টি স্বাদ। ভিয়েতনামে প্রতি পিসের দাম ভারতীয় মুদ্রায় ১৩০ থেকে ১৫০ টাকা।

বাগেট

বাগেট

বাগেট

লম্বা বেলনাকৃতির পাউরুটি। ফরাসিদের খুব পছন্দ। ফ্রান্সে সকালের জলখাবারে বা স্ন্যাক্সে বাগেট বেশ পছন্দের খাবার। বাইরেটা মুচমুচে, বেশ কড়া করে বেক করা থাকে, ভিতরের অংশটি নরম স্পঞ্জের মতো। স্বাদ হালকা নোনতা হয়। পনির ও ওয়াইনের সঙ্গে বেশ লাগে খেতে। ফ্রান্সে এক একটি বাগেটের দাম ভারতীয় টাকায় প্রায় ৯০ থেকে ১৫০ টাকার মতো।

টরটিলা

টরটিলা

টরটিলা

ভুট্টার আটা বা ময়দা দিয়ে তৈরি পাতলা ও গোলাকার রুটির মতো। মেক্সিকোয় এমন পাউরুটি খাওয়ার চল রয়েছে। স্বাদে মিষ্টি, ট্যাকো, বুরিটোর মতো খাবার বানাতে এমন রুটির প্রয়োজন হয়। ভিতরে মাংস ও সব্জির পুর ভরে খাওয়া হয়। টরটিলার দাম নানা রকম হয়, সাধারণত প্রতি পিসের দাম ১৫০ থেকে ৩৫০ টাকা হতে পারে।

হালা

হালা

হালা

পূর্ব ইউরোপ, ইজ়রায়েলে এমন পাউরুটির বেশ কদর রয়েছে। ময়দা, ডিম, ইস্ট ও চিনি দিয়ে মেখে বেক করে পাউরুটি বানানো হয়। দেখতে অনেকটা বিনুনির মতো। যে কোনও অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে এই খাবারটি থাকেই। দাম ভারতীয় টাকায় প্রায় ৩৫০ থেকে ৭০০ টাকার মতো।

ইনজেরা

ইনজেরা

ইনজেরা

ইথিয়োপিয়ার পাউরুটি। ‘টেফ’ নামে এক বিশেষ রকম শস্যের গুঁড়ো দিয়ে মজিয়ে তৈরি করা হয়। নরম, স্পঞ্জের মতো, ছিদ্রযুক্ত চ্যাপ্টা রুটি। স্বাদে হালকা টক-মিষ্টি। অনেকটা প্যানকেকের মতো। এটি নানা রকম সব্জি, মাংস দিয়ে খাওয়া হয়।

ফোকাচ্চা

ফোকাচ্চা

ফোকাচ্চা

অলিভ অয়েল, রোজ়মেরি, রসুন ও নুন ছড়িয়ে অভেনে বেক করা হয়। ফোকাচ্চা ইটালির এক বিশেষ রকম নরম পাউরুটি। স্বাদে নোনতা-মিষ্টি। নানা রকম হার্বও মেশানো হয় এতে। টপিংয়ে নানা রকম ফল, ড্রাই ফ্রুট, ক্রিম, চিজ়, মেয়োনিজ় দেওয়া হয়। ইটালির রেস্তরাঁ বা বেকারিতে প্রতি টুকরোর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ থেকে ৭০০ টাকার মতো।

সাোয়ারডো

সাোয়ারডো

সাোয়ারডো

এই পাউরুটি তৈরি করতে বাণিজ্যিক ইস্ট ব্যবহার করা হয় না। ল্যাক্টোব্যাসিলাস ব্যাক্টেরিয়া দিয়ে প্রাকৃতিক উপায়ে মজিয়ে দিনের পর দিন ধরে তৈরি করা হয়। মিশরে এমন পাউরুটি খাওয়ার চল রয়েছে। খুব কড়া করে বেক করা হয়। স্বাদে টক। দামেও বেশি।

লাভাশ

লাভাশ

লাভাশ

আর্মেনিয়ার ঐতিহ্যবাহী খাবার। এটি মূলত মধ্যপ্রাচ্যের আর্মেনিয়া, ইরান, তুরস্ক, আজ়ারবাইজান ও আশপাশের দেশগুলিতে খাওয়ার চল রয়েছে। এ দেশের ভাত বা রুটির মতো লাভাশ সেখানে প্রধান খাবার। ২০১৪ সালে ইউনেস্কো লাভাশকে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবারের স্বীকৃতি দেয়। ময়দা দিয়ে তৈরি রুটির মতো, মূলত তন্দুরে সেঁকা হয়। কবাব বা সব্জি দিয়ে খাওয়া হয় লাভাশ।

bread france Italy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy