Advertisement
E-Paper

শুষ্ক ত্বকে আর্দ্রতার জোগান দেবে শিট মাস্ক, ফেরাবে হারানো জেল্লা! বাছবেন কোনটি? রইল তালিকা

বাতাসে কমছে আর্দ্রতার মাত্রা। টান ধরছে ত্বকে। এমন সময় ত্বকে জেল্লা ফেরাতে কাজে আসতে পারে হাইড্রেটিং শিট মাস্ক। বাজারচলতি অসংখ্য মাস্কের ভিড়ে বেছে নেবেন কোনটি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৯:৫৬
শিট মাস্ক ব্যবহারে দ্রুত ফেরাতে পারেন ত্বকের জেল্লা।

শিট মাস্ক ব্যবহারে দ্রুত ফেরাতে পারেন ত্বকের জেল্লা। ছবি:সংগৃহীত।

ত্বক যদি রুক্ষ হয়, যতই প্রসাধনীর প্রলেপ দেওয়া হোক বা মেকআপ করা হোক, মুখে সেই জেল্লা আসবে না। ত্বক রুক্ষ হলে মেকআপ করার পরেও ছোপের মতো ফুটে উঠতে পারে। তাই দরকার আর্দ্রতার। দুর্গাপুজো মিটলেও সামনেই কালীপুজো, দীপাবলি। তার পরেই শুরু বিয়েবাড়ির মরসুম। কিন্তু এখন থেকেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কমছে। টান ধরছে ত্বকে। মুখের শুষ্ক ভাব কমিয়ে জেল্লা ফেরানোর সহজ উপায় হল শিট মাস্ক। বিশেষত, রুক্ষ ত্বকের জন্য বাজারে পাওয়া যায় হাইড্রেটিং শিট মাস্ক। তার মধ্যে বেছে নেবেন কোনটি?

শিট মাস্ক হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লিসারিনের মতো সিরামে ভেজানো থাকে, যা ত্বকের উপরের স্তরে আর্দ্রতার জোগান দেয়। এ ছাড়া বিভিন্ন মাস্কে থাকা সেরামাইড ত্বকের যত্ন নেয়, জেল্লা বৃদ্ধিতেও সাহায্য করে।

৫ শিট মাস্ক রাখতে পারেন ব্যবহারের তালিকায়

কসআরএক্স অ্যাডভান্সড স্নেল মিউসিন গ্লাস গ্লো হাইড্রোজেল মাস্ক

দাম: ১,২৫০

এতে রয়েছে ২৫শতাংশ স্নেল মিউসিন, পাঁচ ধরনের হায়ালুরোনিক অ্যাসিড, সেরামাইড ও প্যান্থেনল। পাশাপাশি এতে থাকা নিয়াসিনামাইড ও গ্লুকোনোল্যাকটোন ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। শুষ্ক এবং বলিরেখা রয়েছে, এমন ত্বকের জন্য এই শিট মাস্ক বেশ কার্যকর।

জাস্টহিউম্যান পিস মাস্ক

দাম: ২,৭০০

সেন্টেলা এশিয়াটিকা (বিশেষ উদ্ভিজ্জ), অ্যালানটোয়েন এবং সোডিয়াম হায়ালুরোনেট ত্বকে আর্দ্রতা জোগায়। এতে থাকা নিয়াসিনামাইড, গ্লুটাথিয়ন এবং ভিটামিন-ই অ্যান্টি-অক্সিড্যান্টের কাজ করে। মেকআপের আগে মাত্র ১৫–২০ মিনিটে দ্রুত ত্বককে সজীব, প্রাণবন্ত করে তুলতে অত্যন্ত কার্যকর এটি।

বিউটি অব জোসন সেন্টেলা এশিয়াটিকা কামিং মাস্ক

দাম: ২০০

উপাদান ও কার্যকারিতা: সেন্টেলা এশিয়াটিকা, গ্রিন টি, জিনসেং, ক্যামোমাইল অয়েল এবং হায়ালুরোনিক অ্যাসিডের সংমিশ্রণ মিলবে মাস্কটিতে।বাতাসে আর্দ্রতা কমলে এবং এসি ঘরে দীর্ঘক্ষণ থাকলে ত্বক অতিরিক্ত শুষ্ক এবং লালচে হয়ে যায়। এই ধরনের শিট মাস্ক দ্রুত ত্বকে আর্দ্রতার জোগান দিতে পারে।

ইনিসফ্রি হাইলুরোনিক অ্যাসিড অ্যাক্টিভ মাস্ক

দাম: ১৮০

এতে থাকা হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখে। রুক্ষ ত্বকে দ্রুত জেল্লা ফেরাতে সাহায্য করে।

বায়োড্যান্স হাইড্রো সেরা-নোল রিয়্যাল ডিপ মাস্ক

দাম: ৪০০

সেরামাইড, প্যান্থেনল এবং হায়ালুরোনিক অ্যাসিডের মিশ্রণে তৈরি হাইড্রোজেল মাস্ক। ত্বকের ধরন অতিরিক্ত শুষ্ক হলে এই শিট মাস্কটি কার্যকর হবে। রাতে শোয়ার সময় বা মেকআপ করার আগে এটি ব্যবহার করতে পারেন।

Sheet Mask

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy