Advertisement
E-Paper

৩ উপকরণে বাজিমাত, বিশেষ পানীয় পান করলে পুজোর আগে ত্বকে আসতে পারে জেল্লা!

ফেসওয়াশ, সিরাম, টোনার যেমন ব্যবহার করছেন করুন, কিন্তু ভিতর থেকেও ত্বকের যত্ন নেওয়ার চেষ্টা করুন। পুজোয় ত্বকে জেল্লা আনতে একটি বিশেষ ‘ডিটক্স ওয়াটার’-এর রেসিপি শিখে নিতে পারেন পুষ্টিবিদের থেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ২০:৫৪
ত্বকের ‘ডিটক্স ওয়াটার’।

ত্বকের ‘ডিটক্স ওয়াটার’। ছবি: সংগৃহীত।

এক সপ্তাহও বাকি নেই। পুজোর সাজের সরঞ্জাম প্রস্তুত। কিন্তু ত্বকে এখনও প্রবল কাজের ক্লান্তি, মানসিক চাপের ছাপ পড়ে রয়েছে। নিস্তেজ ত্বককে এখঘনও পুজোর জন্য প্রস্তুত করে তুলতে পারেননি। ফেসওয়াশ, সিরাম, টোনার যেমন ব্যবহার করছেন, করুন। কিন্তু ভিতর থেকেও ত্বকের যত্ন নেওয়ার চেষ্টা করুন। তাতে বাড়তি সুবিধা হল যে, স্বাস্থ্যরক্ষাও হবে।

শিকাগো নিবাসী পুষ্টিবিদ রেশমী রায়চৌধুরী পুজোয় ত্বকে জেল্লা আনতে একটি বিশেষ ‘ডিটক্স ওয়াটার’-এর রেসিপির কথা জানিয়েছেন নিজের সমাজমাধ্যমের ভিডিয়োয়। তিনটি উপকরণ দিয়ে বানিয়ে দেখালেন পানীয়টি। পুজোর আগে কয়েকটা দিন নিয়ম করে পান করে দেখতে পারেন।

কী কী প্রয়োজন?

৫-৬ টুকরো কমলালেবু বা মুসাম্বি পাতলা করে কাটা

৮-১০টি গোলাপের নরম অংশের পাপড়ি

দেড় টেবিলচামচ মৌরি

পরিমাণমতো জল

কী ভাবে বানাবেন?

একটি কাচের জারে প্রথমে ফলের টুকরো ভরে দিন। তার পর পাপড়িগুলি পুরে নিন পাত্রে। পারলে ১০টির বেশি পাপড়িও দেওয়া যায়। তাতে আরও উপকার। শেষে মৌরি দিয়ে কাচের জারে জল ভরে দিন। ২ ঘণ্টা এ ভাবেই ঢাকনা দিয়ে রেখে দিন। এই সময়ের মধ্যে সমস্ত উপকরণের পুষ্টিগুণ জলের মধ্যে মিশে যাবে। তার পর বেলা পর্যন্ত ওই জলটুকু অল্প অল্প করে পান করবেন।

কী এর উপকারিতা?

পুষ্টিবিদ ভিডিয়োয় জানিয়েছেন, এই জল পান করলে নিষ্প্রভ ত্বকে জেল্লা ফিরতে পারে। এই ‘ডিটক্স ওয়াটার’-এ প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে টানটান ও উজ্জ্বল রাখে। তা ছাড়া সূর্যের অতিবেগনি রশ্মি ও অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে ত্বককে। এ ছাড়া পেটফাঁপা কমানোর ক্ষমতা রয়েছে মৌরির। ফলে চোখেমুখের ফোলাভাবও কমে যায়।

Detox Water Skin Care

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy