Advertisement
E-Paper

ফেস রোলারের সাহায্যে বাড়বে জেল্লা, কমবে মুখের ফোলাভাব! তবে ব্যবহারের সময় ৫টি ভুল করলেই ত্বকের সর্বনাশ!

সকালে ঘুম থেকে উঠে মুখ ফোলা লাগছে? বা ত্বক নিষ্প্রাণ দেখাচ্ছে? এই দুই সমস্যার সমাধান হিসাবেই রোজ ফেস রোলার ব্যবহার করছেন অনেকেই। তবে পদ্ধতি ভুল হলে উপকার তো দূর, উল্টে ক্ষতি হতে পারে ত্বকেরই। তাই রোল করার আগে জেনে নিন কোন ভুলগুলো একেবারেই করা চলবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ২০:৩৭
ফেস রোলার ব্যবহার করুন সঠিক নিয়ম মেনে।

ফেস রোলার ব্যবহার করুন সঠিক নিয়ম মেনে। ছবি: সংগৃহীত।

নায়িকা হোন কিংবা নেটপ্রভাবী, সমাজমাধ্যমের দৌলতে এখন তাঁদের রূপচর্চার রুটিনে বার বার নজরে আসে ফেস রোলার। ছোট্ট রোলারটি আদতে জেড পাথরে তৈরি। মুখের ফোলাভাব কমাতে এবং রক্তসঞ্চালন বাড়াতে অনেকেই রোজ এটি ব্যবহার করছেন। কিন্তু ভুল পদ্ধতিতে ব্যবহার করলে উপকারের বদলে ত্বকের ক্ষতিই বেশি হয়। জেনে নিন কোন ভুলগুলো এড়িয়ে চললে তবেই মিলবে সুফল।

১. শুকনো ত্বকে রোলার চালানো

সবচেয়ে সাধারণ ভুল। শুকনো ত্বকে রোলার ঘষলে ত্বকে টান পড়ে, বলিরেখা বাড়ে। সবসময়ে সিরাম বা ময়েশ্চারাইজ়ার মেখে তার পর ত্বকে রোলার ব্যবহার করুন।

২. ভুল দিকে রোল করা

অনেকে উপর-নীচে রোলার টানেন। সঠিক নিয়ম হল নীচ থেকে উপরে এবং ভিতর থেকে বাইরের দিকে টানা। এতে লিম্ফ্যাটিক ড্রেনেজ হয়, মুখের ফোলা ভাব কমে। মেকআপের উপর বা নোংরা মুখে রোলার চালাবেন না। এতে ত্বকের ভিতরে ঢুকে যায় ময়লা। সবসময়ে পরিষ্কার মুখে রোলার ব্যবহার করুন।

৩. অতিরিক্ত চাপ দেওয়া

জোরে চাপ দিলে রক্তসঞ্চালন বাড়ে না, বরং ক্যাপিলারি ক্ষতিগ্রস্ত হয়, লালচে ভাব আসে। হালকা হাতে রোল করুন।

৪. নোংরা রোলার ব্যবহার

রোলারে জমে থাকা তেল, ময়লা থেকে ব্রণ হতে পারে। প্রতিবার ব্যবহারের পর হালকা গরম জল ও তরল সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন।

৫. রোলার ফ্রিজে রেখে অতিরিক্ত ঠান্ডা করে ব্যবহার

হালকা ঠান্ডা ভাল, কিন্তু বরফ-ঠান্ডা রোলার সংবেদনশীল ত্বকে লালচে ভাব বাড়িয়ে দিতে পারে।

মনে রাখবেন, ফেস রোলার ম্যাজিক টুল নয়। সঠিক নিয়মে, পরিষ্কারভাবে ব্যবহার করলে তবেই মিলবে উজ্জ্বল, টানটান ত্বক।

Beauty Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy