Advertisement
E-Paper

মুখে-গলায় কালচে ছোপ নিয়ে নাজেহাল, দাগ উঠবে ঘরোয়া ৩ টোটকায়

বাজার চলতি বহু ক্রিম, সিরাম উজ্জ্বল ত্বক ফিরিয়ে দেওয়ার দাবি করলেও ঘরোয়া উপায়ের বিকল্প নেই। কারণ বাড়িতে তৈরি টোটকায় আর যা-ই হোক রাসায়নিক থাকে না। তাই ত্বকের জন্য তা সম্পূর্ণ নিরাপদও বটে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৭:০৪
মুখে, গলার কালচে দাগছোপ উঠে যাবে ঘরোয়া টোটকায়।

মুখে, গলার কালচে দাগছোপ উঠে যাবে ঘরোয়া টোটকায়। ছবি: ফ্রিপিক।

বয়সের সঙ্গে সঙ্গে মুখের ত্বকে কালচে ছোপ পড়তে শুরু করে অনেকেরই। আবার কারও কারও ক্ষেত্রে চারপাশের ধুলো ময়লা, অতিরিক্ত রোদে থাকার জন্যও এমনটা হয়। ত্বকে কালচে ছোপ পড়লে তা মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্য নষ্ট করে দেয়। মুখের খুঁত ঢাকতে তখন ভরসা করতেই হয় নানা প্রসাধনীর উপর। তবে সব সময় কালচে ছোপ ঢাকতে প্রসাধনীও কাজে আসে না। সময়ে যত্ন না নিলে অনেক সময় ধীরে ধীরে এই দাগছোপ জাঁকিয়ে বসে। তবে একটু সময় নিয়ে ত্বকের যত্ন নেওয়া গেলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

টম্যাটোর রস

ত্বকের জৌলুস ফেরাতে ও কালো দাগছোপ তুলতে টম্যাটো খুবই উপকারী। একটি টম্যাটো অর্ধেক কেটে, কাঁটা-চামচ দিয়ে শাঁসের অংশটিতে কয়কেটি ফুটো করে নিতে হবে। এতে রস ভাল ভাবে বার হবে। টম্যাটোটি নিয়ে শাঁসের অংশটি ভাল ভাবে মুখে ঘষে মিনিট পাঁচেক রেখে জল দিয়ে ধুলে নিলেই মুখ পরিষ্কার হয়ে উঠবে। চাইলে শুধু কালো দাগের অংশগুলিতেও টম্যাটোর রস ব্যবহার করতে পারেন। এর সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিলে আরও ভাল ফল মিলবে।

শসা-লেবুর প্যাক

শশা ও লেবু দু'টিই ত্বক ব্লিচ করার জন্য ভাল। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ লেবুর রস, ও এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবেন বাড়ি ফিরে এই প্যাকটি মাখতে পারেন।

মুসুর ডাল, কাঁচা হলুদ ও দুধের প্যাক

২ চামচ মুসুর ডাল বাটা, ৩ চা চামচ দুধ এবং এক চিমটি কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিতে হবে। সব উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে এলে হালকা হাতে বৃত্তাকারে মালিশ করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Hyperpigmentation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy