Advertisement
E-Paper

চোখের পাতায় কাজলের রেখা, এর পর বিশেষ ধাপ! মেকআপের গোপন টোটকা শেখালেন ক্যাটরিনা

লন্ডনে ‘জব তক হ্যায় জান’ ছবির শুটিংয়ের সময়ে এক রূপটানশিল্পীর কাছ থেকে কৌশলটি শিখেছিলেন। বলি নায়িকার কথায়, এই শিক্ষা তাঁর আঁখিসজ্জা সংক্রান্ত ধারণায় আমূল বদল আনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ২০:২৯
রোজ কী ভাবে চোখের মেকআপ করেন ক্যাটরিনা?

রোজ কী ভাবে চোখের মেকআপ করেন ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

কাজল ছাড়া গতি নেই, অথচ তার দাগ গত হতেও বেশি সময় নেয় না তা। দিনশুরুর নিখুঁত রেখা বেলা গড়াতেই মুছে যায়। তা ছাড়া অনেক সময়ে কাজল লাগানোর পরেও পছন্দমতো গাঢ় রং আসে না। বা এলেও বেশিক্ষণ টিকে থাকে না। এই সমস্যার সহজ সমাধান বাতলে দিয়েছেন ক্যাটরিনা কইফ। তাঁর কথায়, একটি ছোট্ট কৌশলেই চোখের সাজ হয়ে উঠতে পারে আরও গাঢ় এবং আকর্ষণীয়।

ক্যাটরিনার আঁখিসজ্জা।

ক্যাটরিনার আঁখিসজ্জা। ছবি: সংগৃহীত

লন্ডনে ‘জব তক হ্যায় জান’ ছবির শুটিংয়ের সময়ে এক রূপটানশিল্পীর কাছ থেকে কৌশলটি শিখেছিলেন। বলি নায়িকার কথায়, এই শিক্ষা তাঁর আঁখিসজ্জা সংক্রান্ত ধারণায় আমূল বদল আনে। চোখের মেকআপের এই টোটকা এখন তাঁর রোজের রুটিনের অংশ। ক্যাটরিনার কথায়, ‘‘শুনে হয়তো খুব সাধারণ মনে হতে পারে আপনাদের। কিন্তু আমার ক্ষেত্রে এই টোটকা চোখের মেকআপ সংক্রান্ত ধারণার আমূল বদল বলা যেতে পারে।’’

কী ভাবে ক্যাটরিনার মতো কাজল পরবেন?

প্রথমে নিজের পছন্দের কাজল দিয়ে চোখের উপরের পাতায়, চোখের পল্লবের গোড়া বরাবর একটি রেখা টানুন। চাইলে সেই রেখা সামান্য স্মাজ করে বা ঘষে নিতে পারেন। এ বার একটি চ্যাপ্টা মেকআপ ব্রাশ নিন। তাতে কালো আইশ্যাডো পাউডার নিয়ে কাজলের রেখার উপর দিয়ে আলতো করে বুলিয়ে দিন। খেয়াল রাখবেন, আইশ্যাডো যেন কাজলের রেখার উপরেই থাকে এবং চোখের চারপাশে ছড়িয়ে না যায়। কাজল ও কালো আইশ্যাডোর এই পর পর প্রয়োগেই তৈরি হয় বহুস্তরীয় একটি লুক। ফলে চোখের রেখা আরও গাঢ় ও স্পষ্ট দেখায়। শুধু তা-ই নয়, কাজলের উপর পাউডার আইশ্যাডো বসিয়ে দিলে মেকআপ সহজে ছড়িয়ে পড়ার প্রবণতাও কিছুটা কমতে পারে। ক্যাটরিনার মতে, এই কৌশলেই চোখের সাজে আসে আলাদা মাত্রা।

Katrina Kaif Eye Makeup

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy