Advertisement
E-Paper

পুজোয় হাঁটুঝুল পোশাক পরবেন? সালোঁয় যাওয়ার সময় না পেলে বাড়িতেই করে ফেলুন পায়ের পরিচর্যা!

শাড়ি, সালোয়ার ছেড়ে এ বার অনেকেই অষ্টমী বা নবমীর রাতে হাঁটুঝুল পোশাক, শর্ট ড্রেস বা স্কার্ট পরতে চান? কিন্তু পায়ের ট্যান, ফাটা গোড়ালি বা রুক্ষ ত্বকের জন্য আত্মবিশ্বাস পাচ্ছেন না?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৫:১৬
হাঁটুর কালচে ছোপ গায়েব করবেন কী ভাবে?

হাঁটুর কালচে ছোপ গায়েব করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

পুজোয় এ বার চেনা ছক থেকে বেরিয়ে একটু সাহসী হওয়ার চেষ্টা করছেন? শাড়ি, সালোয়ার ছেড়ে এবার অনেকেই অষ্টমী বা নবমীর রাতে হাঁটুঝুল পোশাক, শর্ট ড্রেস বা স্কার্ট পরতে চান। কিন্তু পায়ের ট্যান, ফাটা গোড়ালি বা রুক্ষ ত্বকের কথা ভেবে পিছিয়ে আসছেন? যাঁরা এ নিয়ে বিশেষ চিন্তিত নন, তাঁদের কথা আলাদা। তবে যাঁরা চান হাঁটুঝুল পোশাক পরার পরে পায়ের ত্বক উজ্জ্বল দেখাক, তাঁরা পুজোর আগে কিছু ঘরোয়া টোটকা কাজে লাগাতে পারেন। অনেক সময়েই হাঁটুর নীচে পায়ের অংশে বাড়তি যত্ন না নেওয়ায় মৃতকোষ জমে কালচে ছোপ পড়ে যায়। সেই ছোপ দূর করে পায়ের ত্বককে নরম, মসৃণ এবং উজ্জ্বল বানাতে ব্যবহার করুন দু’টি মাস্ক।

১. লেবু ও চিনির স্ক্রাব

২ টেবিলচামচ চিনি, ১টি লেবুর রস, ১ টেবিলচামচ মধু মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি পায়ের ত্বকে ভাল ভাবে লাগিয়ে নিন। ৫-৭ মিনিট ধরে আলতো হাতে ঘষতে থাকুন। তার পরে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিডে থাকে প্রাকৃতিক ব্লিচ, যা ত্বককে উজ্জ্বল বানাতে সাহায্য করে। চিনি মৃতকোষ দূর করে ত্বককে দাগ-ছোপ মুক্ত রাখে।

২. কফি ও নারকেল তেলের স্ক্রাব

২ টেবিলচামচ কফিগুঁড়ো, ১ টেবিলচামচ নারকেল তেল ভাল ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ত্বকে লাগান। ১০ মিনিট ধরে আলতো হাতে স্ক্রাব করুন। এর পর জল দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করা যেতে পারে। কফি ত্বককে মৃতকোষ মুক্ত করার পাশাপাশি ত্বকের রক্তসঞ্চালনও বৃদ্ধি করে, যা ত্বকে বাড়তি ঔজ্জ্বল্য আনে। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ় করে এবং শুষ্কতা দূর করে নরম বানায়।

Beauty Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy