Advertisement
E-Paper

কাজল-আইশ্যাডোতে ‘স্মোকি আই’ না রঙিন লাইনারের পরশ, পুজোয় কেমন ভাবে চোখ আঁখবেন

রূপটান যতই সামান্য হোক না কেন, কাজলকালো চোখের জাদুতেই যে বাজিমাত করা যায়, এমন উদাহরণ কম নেই। আর সেই চোখকে গভীর, আরও আবেদনময় করে তুলতে পারে আইশ্যাডো, মাস্কারার সঠিক ব্যবহার। কী ভাবে চোখের মেকআপ করবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৩৭
পুজোয় চোখের মেকআপের সহজ কিছু টিপস।

পুজোয় চোখের মেকআপের সহজ কিছু টিপস। ছবি: সংগৃহীত।

চোখে চোখে কথা বলার মুহূর্তটাকে আরও বিশেষ করে তুলতে কেমন হতে হবে প্রসাধন? অষ্টমীর সকালে হোক বা সপ্তমীর রাতের সাজে, চোখের মেকআপ সাজেরই গুরুত্বপূর্ণ অঙ্গ। তা ছাড়া সাজই অসম্পূর্ণ। চোখ কী ভাবে আঁকবেন, তার নিয়ম আছে। শুধু কাজল পরলেই হল না, তার সঠিক ব্যবহারও জরুরি। সেই চোখকে গভীর, আরও আবেদনময় করে তুলতে পারে আইশ্যাডো, মাস্কারার সঠিক ব্যবহার।

চোখে প্রাইমার দিয়ে শুরু করুন মেকআপ। ব্রাশে অল্প ম্যাট ব্রাউন আইশ্যাডো নিয়ে আলতো করে উপরের ল্যাশ লাইন বরাবর টানুন। চোখের মাঝখান থেকে শেষ পর্যন্ত টানতে হবে। এতে চোখের আকার লম্বাটে দেখাবে। প্রথম ধাপটি কেবল চোখের আকৃতি তৈরি করে। এ বার আগের বাদামি রেখা অনুসরণ করে কাজল টানুন চোখের শেষ প্রান্ত অবধি। পরের ধাপে উইঙ্গড আই তৈরি করতে পেনসিলটি দিয়ে বাইরের কোণ উপরের দিকে ও ভিতরের কোণটি নীচের দিকে টেনে দিন।

কাজল মানেই আর কালো নয়। তাই মেকআপ প্যালেট ভরে উঠুক নীল, সবুজ, গেরুয়া নানা রঙে। চোখের ভিতরের নীচের কোণ থেকে সবুজ আই পেনসিলের টান শুরু হয়ে উপরের অর্ধেক অংশে গিয়ে চোখের পাতার সঙ্গে মিশিয়ে দিন। মাস্কারা দিয়ে সাজান চোখের পাতা।

স্মোকি-আই অনেকেই পছন্দ করেন। তা করা তেমন কঠিন কিছু নয়। প্রথমে ডার্ক শ্যাডো দিয়েই শুরু করুন। গাঢ় খয়েরি রঙ বা কালো দিয়ে চোখের পাতা ভরে নিন। ভাল করে মিশিয়ে নিতে হবে। তার পর একটি সরু ব্রাশ দিয়ে গাঢ় খয়েরি রং ভরে দিন আপনার চোখের কোনাগুলিতে। এর পর চোখের উপরে মাঝারি খয়েরি রং ধীরে ধীরে মিলিয়ে দিন। সেই সঙ্গে চোখের নীচের দিকটা হালকা খয়েরি রঙে ধীরে ধীরে মিলিয়ে দিন।

মেটালিক স্মোকি আই মেকআপের বেশ চাহিদা রয়েছে এখন। এর জন্য ক্রিম কালারের বেস এবং পাউডার আইশ্যাডো ব্যবহার করা হয়। সঙ্গে হাইলাইটার। সাজে ভারতীয় ছোঁয়া আনতে চাইলে উপরের দিকে কাজলের একটা লাইন আর রঙিন মাস্কারাও ব্যবহার করতে পারেন।

Eye Makeup Makeup Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy