Advertisement
E-Paper

রোদে ঘুরে আর ক্লান্তিতে মুখের জেল্লা উধাও! ক্রায়োথেরাপি থেকে হাইড্রেশন মাস্ক, সৌন্দর্যচর্চা হতে পারে বাড়িতেই

আইস গ্লোব ফেশিয়াল হোক বা পার্লারের মতো হাইড্রেশন মাস্ক ফেশিয়াল, বাড়িতেও করা যায় ঘরোয়া উপকরণেই। পুজো শেষে মুখের জেল্লা ফেরাতে তিন পদ্ধতি শিখে নিন।

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১৭:০৪
Revive Your Glow, trending Home Skincare Remedies to Fix Sun-Damaged and Tired Skin

ফেশিয়াল না করে জেল্লা ফিরবে, তিন পদ্ধতি শিখে নিন। ফাইল চিত্র।

পুজোর ক’দিন রোদে ঘোরাঘুরি, রাগ জাগার ধকল, অত্যধিক মেকআপের ছাপ পড়েছে মুখে-চোখে। পুজো শেষ হতেই মুখে কালচে ছোপ। চোখের তলায় কালি। ফেশিয়ালের জেল্লা উধাও হয়েছে। এই জেল্লা ফেরাতে ফের পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। বরং পার্লারের মতো সৌন্দর্যচর্চা হতে পারে বাড়িতেই। ক্রায়োথেরাপি থেকে হাইড্রেশন মাস্ক ফেশিয়াল, বাড়িতেই করে নিন ঘরোয়া উপকরণেই।

আইস গ্লোব ফেশিয়াল বা ক্রায়োথেরাপি

ত্বকের ফোলা ভাব কমাতে এবং রক্তসঞ্চালন বাড়িয়ে উজ্জ্বলতা আনতে এই থেরাপি এখন তারকারাও করান। আইস গ্লোব কিনতে পাওয়া যায়। যদি না থাকে তা হলে দু’টি চামচ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। মুখে সামান্য অ্যালো ভেরা জেল বা সিরাম লাগিয়ে, ঠান্ডা আইস গ্লোব দিয়ে মুখ ও চোখের চারপাশে হালকা হাতে উপর থেকে নীচের দিকে মালিশ করে নিন ৫-৭ মিনিট। এটি মূলত ক্রায়োথেরাপির একটি ঘরোয়া রূপ, যা ত্বকের তাপমাত্রা দ্রুত কমিয়ে রোদে পোড়া কালচে দাগছোপ তুলে দেবে।

হাইড্রেশন মাস্ক

সারাদিনের ক্লান্তির ছাপ, চোখের তলায় লেপে থাকা কালি তুলে ফেলা সহজ নয়। তার জন্য দামি ফেসপ্যাক বা দোকান থেকে কেনা ক্রিম বা সিরাম লাগিয়েও তেমন লাভ হয় না। তার জন্য জরুরি হাইড্রেশন মাস্ক। এক চা-চামচ মধুর সঙ্গে এক চা-চামচ অ্যালো ভেরা মিশিয়ে নিন। এই ফেস মাস্ক সারারাত মুখে মেখে রাখতে হবে। সকালে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। এই হাইড্রেটিং ফেস মাস্ক ত্বকের প্রদাহ নাশ করবে, ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও দূর করবে।

হলুদ-দইয়ের কুলিং প্যাক

মুখে কালচে ছোপ, চোখের নীচের ফোলা ভাব দূর করতে হলুদ-দইয়ের কুলিং প্যাক বানিয়ে নিতে পারেন। ২ চামচ টক দই, এক চিমটে হলুদগুঁড়ো এবং আধ চামচ চন্দন পাউডার একসঙ্গে মিশিয়ে মুখে ও চোখের চারপাশে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে জলে ধুয়ে ফেলুন।

Skin Care

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy