Advertisement
E-Paper

৮১ বছর বয়সেও ঘন, একঢাল চুল! স্বাস্থ্যকর যাপন ছাড়াও বিশেষ এক হেয়ার মাস্কে ভরসা শেহনাজ় হুসেনের

ঘন, ঝলমলে চুলের জন্য বাজারে আসছে একের পর এক প্রসাধনী। কিন্তু শেহনাজ় বরং নিয়মিত যত্ন আর পরিচিত কিছু উপাদানের উপরেই ভরসা করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৮:৫২
Shahnaz Husain\\\'s shares secrets of her signature thick hair

কী ভাবে বানাবেন শেহনাজ়ের এই মাস্ক? ছবি: সংগৃহীত।

রূপচর্চার জগতে তাঁর পরিচিতি যথেষ্ট। সকলে তাঁকে চেনেন মহিলা উদ্যোগপতি হিসাবে। প্রাকৃতিক উপকরণে সৌন্দর্যচর্চার উপায় নিয়ে পরীক্ষানিরীক্ষা করে চলেছেন দীর্ঘদিন। ৮১ বছরের সেই শেহনাজ় হুসেনের আরও একটি পরিচিতি রয়েছে, আর তা হল, ঘন একঢাল চুল। এর নেপথ্যে কোন কৌশল কার্যকর জানেন কি? নিজের হাতে বানানো একটি হেয়ার মাস্ক।

ঘন, ঝলমলে চুলের জন্য বাজারে আসছে একের পর এক প্রসাধনী। কিন্তু শেহনাজ় বরং নিয়মিত যত্ন আর পরিচিত কিছু উপাদানের উপরেই ভরসা করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেহনাজ় বললেন, চুলের ভাল থাকার শুরুটা শুধু বাইরে থেকে নয়, শরীরের ভিতর থেকেও হয়। তাই খাওয়াদাওয়া নিয়ে অত্যন্ত নিয়ম মেনে চলেন তিনি। আর তাঁর চুলের যত্নের অন্যতম পরিচিত পদ্ধতি হল মেহন্দি ও ডিমের তৈরি হেয়ার মাস্ক।

কী ভাবে বানাবেন শেহনাজ়ের এই মাস্ক?

· ৫-৭ টেবিলচামচ মেহন্দিগুঁড়ো নিতে হবে। তবে চুলের দৈর্ঘ্যের উপর এই পরিমাণ নির্ভর করে।

· মাথার ত্বক তেলচিটে হলে কেবল ডিমের সাদা অংশ ব্যবহার করতে হয়। শুষ্ক হলে কুসুম-সহ ডিম ব্যবহার করতে পারেন।

· দুটি উপকরণ মেশানোর জন্য ঈষদুষ্ণ জলও রাখুন সঙ্গে।

· চাইলে ঠান্ডা করা কালো চা, বা এক চা-চামচ নারকেল তেল নিতে পারেন। এতে রং আরও গাঢ় হয়।

· প্রথমে মেহন্দিগুঁড়োর সঙ্গে হালকা গরম জল, কালো চা (চাইলে না-ও দিতে পারেন) অথবা নারকেল তেল ভাল করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় ২-৪ ঘণ্টায় রেখে দিন যাতে মিশ্রণটি তৈরি হয়ে যায়।

· মেহন্দি মাখার ঠিক আগে ডিম ফেটিয়ে মিশিয়ে নিতে হবে মিশ্রণে।

· চুলে সিঁথি কেটে কেটে মাস্কটি মেখে ফেলুন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেহন্দি মাখতে হবে। প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা মেখে রেখে দিতে হবে।

· এ বার ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মাথা। তার পর মৃদু একটি শ্যাম্পু ব্যবহার করে নিতে পারেন।

এই মাস্কের উপকারিতা কী?

মেহন্দি চুলকে প্রাকৃতিক ভাবে কন্ডিশন করতে সাহায্য করে এবং চুলে স্বাভাবিক আভা আনে। অন্য দিকে, ডিমের প্রোটিন চুলের গোড়া ও চুলকে মজবুত করতে এবং ছিঁড়ে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে।

Hair Care Tips DIY Hair Mask Shahnaz Husain

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy