Advertisement
E-Paper

মাস্কারা লাগিয়েও চোখের পাতা ঘন দেখাচ্ছে না? ভুলটা করছেন আইল্যাশ কার্লার ব্যবহারেই!

অনেকেই ভাবেন আইল্যাশ কার্লার চোখের জন্য ক্ষতিকর, পাতা ছিঁড়ে যেতে পারে। ধারণাটা একেবারেই ভুল। আসল ভুলটা হয় ব্যবহারের পদ্ধতিতে। সঠিক নিয়ম না জেনে কার্লার ব্যবহার করলেই বিপদ। তাই পুজোর আগে চোখের সাজ নিখুঁত করতে কিনে ফেলার আগে জেনে নিন, আইল্যাশ কার্লার ব্যবহারের সময়ে কোন কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৬:৫৬
আইল্যাশ কার্লার ব্যবহার করুন সঠিক নিয়ম মেনে।

আইল্যাশ কার্লার ব্যবহার করুন সঠিক নিয়ম মেনে। ছবি: সংগৃহীত।

চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে কাজল, আইলাইনার, কত কিছুই তো ব্যবহার করা হয়। মেকআপের সময়ে চোখের সাজ ঠিকমতো না হলে কিন্তু দেখতে মোটেই ভাল লাগে না। চোখের পাতা ঘন দেখাতে, মাস্কারা ব্যবহার করেন অনেকে। কিন্তু চোখের পাতা যদি সুন্দর, বড় বড় না হয়, তা হলে মাস্কারা লাগিয়েও খুব একটা লাভ হবে না। সে ক্ষেত্রে মুশকিল আসান করতে পারে আইল্যাশ কার্লার। পুজোয় চোখের সাজ আরও ভাল করতে কিনে নিতেই পারেন রূপসজ্জার এই যন্ত্র। অনেকেই মনে করেন, আইল্যাশ কার্লার অর্থাৎ চোখের পালক কোঁকড়ানোর যন্ত্র ব্যবহার করা আদতে চোখের জন্য খারাপ। এই ধারণা একেবারেই ভুল। তবে, সঠিক পদ্ধতি না জেনে আইল্যাশ কার্লার ব্যবহার করলে, চোখের পল্লব ছিঁড়ে যেতে পারে।

১) প্রত্যেকের চোখের পলকের মাপ আলাদা। তাই পাতার মাপ বুঝে আইল্যাশ কার্লার কেনা জরুরি।

২) মেকআপের ব্রাশ বা স্পঞ্জের মতোই প্রতি বার ব্যবহারের পর আইল্যাশ কার্লার ধুতে হবে। ব্যবহার করার আগেও ধুয়ে নেবেন।

৩) চোখের পাতা কোঁকড়ানোর আগে, ব্লো ড্রায়ার দিয়ে আইল্যাশ কার্লারের সামনের অংশ গরম করে নিন। এতে করে চোখের পাতায় সংক্রমণ হওয়া ঠেকানো যায় অনেকটাই।

৪) চোখের পাতায় মাস্কারা ব্যবহার করার আগেই আইল্যাশ কার্লার ব্যবহার করবেন।

৫) অনেকটা সাঁড়াশির মতো দেখতে এই যন্ত্রটি ধরার বিশেষ কায়দা আছে। সঠিক কায়দা জেনে তবেই ব্যবহার করুন। কার্লার দিয়ে চোখের পালক চেপে ধরে হাত কখনওই নীচের দিকে নামাবেন না। উঁচু করে রাখবেন। চোখের পলক যন্ত্রে চেপে থাকা অবস্থায়, কোনও ভাবেই যেন হাত ফস্কে না যায়।

৬) বছরের পর বছর ধরে একই যন্ত্র ব্যবহার করা যাবে না। অন্যের ব্যবহার করা যন্ত্র ব্যবহার করা থেকেও বিরত থাকবেন।

৭) নিয়মিত আইল্যাশ কার্লার ব্যবহার করবেন না। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলেও অতিরিক্ত ব্যবহার চোখের পাতার ক্ষতি করতে পারে।

Beauty Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy