Advertisement
E-Paper

শরীরের বিভিন্ন ভাঁজে সাদা সাদা ছোপ? নিয়মিত দু’টি পানীয়ে চুমুক দিলেই উধাও হবে দাগ!

অতিরিক্ত আর্দ্রতায় ঘাম জমে ত্বকে নানাবিধ সমস্যা হতে পারে। ছত্রাক সংক্রমণের হাত থেকে বাঁচতে তাই দু’টি পানীয় উপকারী হতে পারে। দেখে নিন কী ভাবে বানাবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ২০:১৩
ত্বকের সমস্যায় জেরবার?

ত্বকের সমস্যায় জেরবার? ছবি: সংগৃহীত।

বর্ষার সময়ে ঘরে ঘরে ত্বকের সমস্যা। ছত্রাক সংক্রমণে জেরবার হতে হয়। গায়ের যত্রতত্র কখনও কালো ছোপ, কখনও সাদা ছোপ, কখনও বা লাল। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে জীবাণু অনেক দ্রুত হারে বংশবিস্তার করে। ভিজে, স্যাঁতসেঁতে আবহাওয়ায় তাই ত্বকে রোগের বাড়বাড়ন্ত। এই সময়ে দু’টি পানীয় ছত্রাক সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে।

শিকাগো নিবাসী বাঙালি পুষ্টিবিদ রেশমী রায়চৌধুরী মনে করাচ্ছেন, বর্ষায় আর্দ্রতা, ঘাম, ধুলোময়লার কারণে রোমকূপ বন্ধ হয়ে যায়। এর ফলে শরীরের ঘাম বাইরে বেরোতে পারে না একটা সময়ের পর। এই ঘাম জমে ছত্রাক সংক্রমণ হয়। যাঁদের ওজন বেশি, তাঁদের শরীরের বিভিন্ন ভাঁজে সাদা সাদা ছোপ পড়ে। ছত্রাক সংক্রমণের কারণে এটা হতে পারে। তা ছাড়া ত্বকে ঘাম জমে প্রদাহও তৈরি হতে পারে। তাই পুষ্টিবিদ দু’টি পানীয়— একটি জুস এবং একটি স্মুদি খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

বর্ষায় ত্বকের সমস্যা?

বর্ষায় ত্বকের সমস্যা? ছবি: সংগৃহীত

কী ভাবে বানাবেন সেগুলি?

১. নিমের জুস: প্রাচীন কাল থেকেই ত্বকের সমস্যার জন্য নিমের ব্যবহার। বর্ষার সময়ে যখন ঘরে ঘরে ত্বকের সমস্যায় জেরবার হতে হয়, তখন সাবেক পন্থাই সুরাহা হতে পারে। তাই নিমের জ্যুস বানিয়ে সকালে খালিপেটে খেতে বলছেন রেশমী। ৩-৪টি কচি নিমপাতা জলে ভাল করে ধুয়ে এক গ্লাস জলের সঙ্গে মিক্সিতে ভাল করে বেটে নিন। তার পর এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করতে হবে সকাল সকাল। কারণ, নিমপাতা সংক্রমণের নিরাময়ে খুবই কার্যকর। নিয়মিত এটা খেতে পারলে শরীরে প্রদাহও কমবে, পাশাপাশি গায়ে দাগ-ছোপ কমে যাবে।

২. গাজরের স্মুদি: কালো কালো ছোপ পড়লে সন্ধ্যাবেলা বিশেষ স্মুদি বানিয়ে খেতে পারেন। পুষ্টিবিদ বলছেন, একটি ছোট গাজর টুকরো টুকরো করে কেটে নিন। একটি টম্যাটো আর অল্প এককুচি আদা নিয়ে একসঙ্গে সব উপকরণ মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন। সঙ্গে অবশ্যই এক গ্লাস জল দিতে হবে। সকালে বা সন্ধ্যায় এই স্মুদি খেলেও ত্বকের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যাবে। কারণ, এই স্মুদিতে একইসঙ্গে বিটা-ক্যারোটিন এবং লাইকোপিনের গুণ মিলবে।

Skin Care Tips Healthy Drinks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy