Advertisement
E-Paper

ত্বকে যৌবনের জেল্লা ধরে রাখতে কোলাজেন মাস্ক ব্যবহার করছেন? আদৌ কতটা কাজের এই প্রসাধনী

রিল্‌স থেকে তারকাদের পোস্ট, সব জায়গায় একই দাবি — ১৫ মিনিটেই টানটান, উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করতে হবে কোলাজেন মাস্ক। কিন্তু সত্যিটা কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ২০:৪৬
কোলাজেন মাস্ক কি সত্যিই বয়স ধরে রাখতে সাহায্য করে?

কোলাজেন মাস্ক কি সত্যিই বয়স ধরে রাখতে সাহায্য করে? ছবি: সংগৃহীত।

বিউটি রুটিনে এখন সবচেয়ে ‘ট্রেন্ডিং’ শব্দ কোলাজেন মাস্ক। রিল্‌স থেকে তারকাদের পোস্ট, সব জায়গায় একই দাবি — ১৫ মিনিটেই টানটান, উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করতে হবে কোলাজেন মাস্ক। কিন্তু সত্যিটা কী?

কোলাজেন হল এক ধরনের প্রোটিন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের ঘাটতি শুরু হয়। তা ছাড়া, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, দূষণের কারণে এই প্রোটিন উৎপাদনের হার আরও কমে যায়। তবে বিজ্ঞান বলছে, কোলাজেন বাড়িয়ে নেওয়া সম্ভব। তবে তার জন্য খাওয়াদাওয়ায় এবং ত্বকের যত্নে কিছু বদল আনতে হবে। অকালেই চেহারায় বয়সের ছাপ দেখতে না চাইলে, চামড়া টান টান করতে চাইলে এবং ত্বকের জেল্লা ধরে রাখতে চাইলে কোলাজেন উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিতে হবে। ত্বক তরতাজা আর টানটান রাখতে কোলাজেন মাস্ক ব্যবহার করতেই পারেন, এমনই দাবি করছে বিজ্ঞাপনী সংস্থাগুলি। তবে চিকিৎসকেরা বলছেন, শিট মাস্কের কোলাজেন মলিকিউল এত বড় যে তা ত্বকের গভীরে ঢুকতে পারে না। ফলে ফলাফল বেশিরভাগ সময়ই সাময়িক। তা হলে কি ব্যবহার করবেন না?

করতে পারেন, অনুষ্ঠানের আগে চটজলদি জেল্লা আনার জন্য। কিন্তু দীর্ঘ সময় ত্বক টানটান রাখতে চাইলে সানস্ক্রিন, ভাল ডায়েট আর সঠিক ভাবে ত্বকের পরিচরযাই আসল চাবি।

মাস্ক কেনার আগে লেবেল পড়ে দেখুন। হাইড্রোলাইজ়ড কোলাজেন বা পেপটাইড আছে কিনা চেক করুন। আর সপ্তাহে ১-২ বারের বেশি নয়।

পুষ্টিবিদ শ্বেতা শাহ বলছেন, ‘‘প্রতি দিন সকালে ১ গ্লাস গরম জলে ১ চা চামচ ঘি গুলে খেলেই ত্বকের জেল্লা বাড়বে।’’ এই টোটকা একাই কোলাজেন মাস্কের বিকল্প হিসাবে কাজ করতে পারে বলেও জানিয়েছেন শ্বেতা। তিনি বলেছেন, ‘‘নিয়মিত এই রুটিন মানলে ৮-৯ সপ্তাহের মধ্যেই ত্বকের ভোল বদলাবে। তবে প্রথম তিন সপ্তাহে সে ভাবে তফাত চোখে না-ও পড়তে পারে।’’ এর পাশাপাশি ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য গাজর আর কুমড়োর স্যুপও খেতে বলেছেন তিনি।

ঘি-কে আয়ুর্বেদে পুনরুজ্জীবক হিসাবে ধরা হয়। কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে, তা কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে এবং ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে।

Skin Care

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy